করোনার টিকা নিয়ে আপ্লুত ধাওয়ান দিলেন কোন বার্তা, ভাইরাল টুইট
করোনার টিকা নিয়ে আপ্লুত ধাওয়ান দিলেন কোন বার্তা, ভাইরাল টুইট
করোনা ভাইরাসের টিকা নিলেন শিখর ধাওয়ান। সেই সঙ্গে অতিমারী পরিস্থিতিতে দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তাও দিলেন টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ওপেনার। ধন্যবাদ জানালেন তাঁদের, যাঁদের ছাড়া করোনা যুদ্ধে জয় হাসিল করা সম্ভব নয়। আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়ার পর গব্বরের মহানুভবতা নজর কেড়েছে দেশের ক্রীড়া প্রেমীদের।

এর আগে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে থমকে যাওয়া আইপিএল থেকে প্রাপ্ত নিজের বেতনের খানিকটা অংশ দান করার কথা ঘোষণা করেছিলেন শিখর ধাওয়ান। টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ থেকে পাওয়া পুরস্কার মূল্যও কোভিড যুদ্ধে দান করার কথা ঘোষণা করে মহানুভবতার পরিচয় দিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের বাঁ-হাতি ওপেনার। এবার টিকা নিয়ে করোনা যুদ্ধে নিজেকে সৈনিক হিসেবে তুলে ধরেছেন শিখর। সুস্থতা ও দেশের কল্যাণের স্বার্থে সহ-নাগরিকদের বিন্দুমাত্র না ভেবে কোভিড ১৯ টিকা নেওয়ার আবেদন জানিয়েছেন গব্বর।
Vaccinated ✅ Can’t thank all our frontline warriors enough for their sacrifices and dedication. Please do not hesitate and get yourself vaccinated as soon as possible. It’ll help us all defeat this virus. pic.twitter.com/0bqBnsaWRh
— Shikhar Dhawan (@SDhawan25) May 6, 2021
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শিখর ধাওয়ানের এক টুইট। যেখানে ভারতীয় ক্রিকেটারকে স্বাস্থ্যকর্মীর হাত থেকে কোভিড ১৯ টিকা নিতে দেখা গিয়েছে। সেই ছবি পোস্ট করে শিখর লিখেছেন, কোভিড যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দেওয়া সকল কর্মীদের তিনি নত মস্তকে ধন্যবাদ জানান। ভারতীয় ওপেনারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের ক্রিকেট প্রেমীরা।
করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়া আইপিএলে ২৯টি ম্যাচ খেলা হয়েছে। তার নিরিখে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে রয়েছেন শিখর ধাওয়ান। যিনি দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ৮টি ম্যাচ খেলে ৩৮০ রান করেছেন। তিনটি অর্ধশতরান এসেছে গব্বরের ব্যাট থেকে। এই আইপিএলে শিখরের সর্বোচ্চ স্কোর ৯২। মোট ৪৩টি চার ও আটটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে।












Click it and Unblock the Notifications