Shakib Al Hasan: এক নয়, তিনটি আসন থেকে মনোনয়ন তুললেন শাকিব! রাজনীতির ময়দানে আগমন সময়ের অপেক্ষা

বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পর বাংলাদেশ জুড়ে ক্রিকেট নায়ক শাকিব আল হাসানকে নিয়ে শুরু হয়েছে প্রবল সমালোচনা। দেশের মধ্যে এমন সমালোচনার মুখে অতীতে পড়তে হয়নি শাকিবকে। অবসর জল্পনার মধ্যে নতুন চমক দিলেন শাকিব আল হাসান। ক্রিকেটে ২২ গজে শাকিব এখন বেলাশেষের সূর্য। এবার রাজনীতির ময়দানে আসতে চলেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চলেছেন তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। তবে একটি নয় তিনটি কেন্দ্র থেকে মনোনয়ন তুলেছেন শাবিক। তিনটি আসনের জন্য আওয়ামী লিগের মনোনয়ন তুলেছেন। বিদেশে থাকায় নিজে সরাসরি মনোনয়ন তোলেননি। শাকিবের হয়ে তাঁর এক প্রতিনিধি শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন ।

 Shakib Al Hasan:

বাংলাদেশের প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রের খবর, ঢাকা-১০ আসনে শাকিবের মনোনয়ন পত্র তুলেছেন। ঢাকা বিভাগের বুথের দায়িত্বে থাকা মাহমুদুল আসাদ রাসেল এই বিষয়টি নিশ্চিত করেছেন। মাগুরা-১ ও মাগুরা-২ আসনের জন্য শাকিবের মনোনয়ন পত্র তুলেছেন। খুলনা বুথের দায়িত্বে থাকা শেখ মহম্মদ হাসান মেহেদী বিষটি প্রকাশ্যে এনেছেন। তবে কোন কেন্দ্র থেকে লড়বেন শাবিক তা এখনও চূড়ান্ত নয়।

কিছুদিন আগে জল্পনা ছিল শাকিব বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন নামে নতুন তৈরি একটি দলের প্রার্থী হতে পারেন। বিশ্বকাপ ক্রিকেটে মুখ থুবড়ে পড়ার পর দেশে ফিরে শাকিব প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন।
গত নির্বাচনে প্রাক্তন ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজাকে একটি আসন থেকে প্রার্থী করেছিল আওয়ামী লীগ।এর আগে মাশরাফি মোর্তাজা বাংলাদেশের মন্ত্রী হয়েছিলেন। তিনি ছিলেন জাতীয় দলের অধিনায়ক। এবার সেই পথে হাঁটতে চলেছেন সেই দেশের জনপ্রিয় তারকা শাকিবও।

দলীয় সূত্রের খবর, গত নির্বাচনেই শাকিব প্রার্থী হতে চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাকিবকে বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের তাঁকে প্রয়োজন। শাকিব আপাতত খেলায় মন দিন। তবে এবার শাকিবকে প্রার্থী করতে চলেছে বাংলাদেশের বর্তমান শাসর দল।

জানা গিয়েছে, শাকিব এখন বিদেশে আছেন। তাঁর এক প্রতিনিধি ঢাকা এবং আরও দুই কেন্দ্রের জন্য দেড় লক্ষ টাকা দিয়ে তিনটি মনোনয়নপত্র কিনেছেন। এবার আওয়ামী লীগ কর্তৃপক্ষ এই মনোনয়ন পত্রগুলি পর্যালোচনা করে সিদ্ধান্ত করবেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে প্রার্থী করা হবে কিনা।

মনোনয়পত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনের ভোটগ্রহণ করা হবে ৭ জানুয়ারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+