শাহবাজের লড়াকু অপরাজিত শতরানেও জয় অধরা বাংলার, বিজয় হাজারে ট্রফিতে বড় ব্যবধানে হার হায়দরাবাদের কাছে

বিজয় হাজারে ট্রফিতে ধাক্কা খেল বাংলা। শাহবাজ আহমেদ লড়াকু শতরান হাঁকিয়ে অপরাজিত থাকলেও রাজকোটে বাংলা ১০৭ রানে হেরে গেল হায়দরাবাদের কাছে।

নিরঞ্জন শাহ স্টেডিয়ামে এদিন টস জিতে বাংলা ফিল্ডিং নেয়। হায়দরাবাদ ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫২ রান তোলে। কেরিয়ারের তৃতীয় লিস্ট এ ম্যাচে ১২টি চার ও ১৩টি ছয়ের সাহায্যে আমন রাও ১৫৪ বলে ২০০ রান করে অপরাজিত থাকেন।

মহম্মদ শামি একটি মেডেন-সহ ১০ ওভারে ৭০ রান দিয়ে তিনটি উইকেট নেন। শাহবাজ ১০ ওভারে ৫৭ ও রোহিত কুমার ১০ ওভারে ৬১ রান দিয়ে একটি করে উইকেট দখল করেন। আকাশ দীপ ৮ ওভারে ৭৮, মুকেশ কুমার ৭ ওভারে ৫৫ ও করণ লাল ৫ ওভারে ২৮ রান দিয়ে উইকেট পাননি।

জবাবে খেলতে নেমে ৪৪.৪ ওভারে ২৪৫ রানে গুটিয়ে যায় বাংলা। শাহবাজ কেরিয়ারের চতুর্থ লিস্ট 'এ' শতরান পেলেন এদিন। ৯টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ১১৩ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন শাহবাজ। অনুষ্টুপ মজুমদার করেন ৭২ বলে ৫৯ রান।

উইকেটকিপার সুমিত নাগ (১৪ বলে ১০) অভিষেক ম্যাচে ওপেন করতে নেমে তৃতীয় ওভারের পঞ্চম ডেলিভারিতে মহম্মদ সিরাজের বলে লেগ বিফোর হন। এরপর পঞ্চম ওভারে জোড়া ধাক্কা দেন সিরাজ, এই ওভারের চতুর্থ ও পঞ্চম বলে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (৮ বলে ১৫) ও সুদীপ কুমার ঘরামি (১ বলে ০)-কে ফিরিয়ে।

তিনে নামা করণ লাল ১৭ বলে ১৩ রানের বেশি করতে পারেননি। ৭.৫ ওভারে ৫০ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর অবস্থা কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন অনুষ্টুপ ও শাহবাজ, তবে শেষরক্ষা হয়নি। সুমন্ত গুপ্ত ৪ বলে ২, আকাশ দীপ ১৬ বলে ১২, মহম্মদ শামি ১১ বলে ৭, রোহিত ২ বলে ১ ও মুকেশ কুমার ১১ বলে ৬ রান করেন। মহম্মদ সিরাজ ১০ ওভারে ৫৮ রান দিয়ে চার উইকেট নিয়েছেন।

বাংলা ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আপাতত এলিট গ্রুপ 'বি'-র পয়েন্ট তালিকার তিনে, নেট রান রেট ০.৫৯৫। বৃহস্পতিবার বাংলার প্রতিপক্ষ ইতিমধ্যেই নক-আউট পর্ব নিশ্চিত করে ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া উত্তরপ্রদেশ। চলতি টুর্নামেন্টে তারা অপরাজেয়, টানা ৬টি ম্যাচেই জিতেছে। বাংলার পাশাপাশি বিদর্ভ (নেট রান রেট ০.৯৫০) ও বরোদারও (নেট রান রেট ০.৩২০) পয়েন্ট ৬ ম্যাচে ১৬।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+