আইএসএলের জন্য নতুন জার্সি প্রকাশ এসসি ইস্টবেঙ্গলের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, মুগ্ধ ফ্যানরা

আইএসএলের জন্য নতুন জার্সি প্রকাশ এসসি ইস্টবেঙ্গলের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, মুগ্ধ ফ্যানরা

কয়েকদিন আগেই আইএসএলের অর্ধেক সূচি প্রকাশ করেছে এফএসডিএল। ঠিক তারপরেই টুর্নামেন্ট উপলক্ষ্যে নিজেদের নতুন জার্সি প্রকাশ করল এসসি ইস্টবেঙ্গল। দলের হোম ও অ্যাওয়ে ম্যাচের জার্সির ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিল লাল-হলুদ। নতুন জার্সিতে মজেছেন এসসি ইস্টবেঙ্গল ফ্যানরা।

আইএসএলের জন্য নতুন জার্সি প্রকাশ এসসি ইস্টবেঙ্গলের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, মুগ্ধ ফ্যানরা

আইএসএল উপলক্ষ্যে সোমবার সোশ্যাল মিডিয়ায় নতুন জার্সির ছবি পোস্ট করেছে এসসি ইস্টবেঙ্গল। লাল-হলুদের সনাতন ঐতিহ্য বজায় রেখে দলের হোম জার্সিতে নতুনত্বের ছোঁয়া রাখা রয়েছে। জার্সিটি সাজিয়েছেন মেঘনা নায়েক। নীল ও সাদা রংয়ে সাজানো হয়েছে এসসি ইস্টবেঙ্গলের অ্যাওয়ে জার্সি। তাতেও ঐতিহ্য, পরম্পরা এবং আধুনিকতার মিশেল ঘটানো হয়েছে বলে দলের তরফে জানানো হয়েছে। এসসি ইস্টবেঙ্গের নতুন জার্সিতে মজেছেন কোচ রবি ফ্লাওয়ার সহ বিদেশি ফুটবলাররাও।

২০ নভেম্বর থেকে আইএসএল শুরু হচ্ছে। আট দিন পর টুর্নামেন্টে নামছে এসসি ইস্টবেঙ্গল। ২৭ নভেম্বর এটিকে মোহনবাগানের বিরুদ্ধে মোকাবিলায় নামবে লাল-হলুদ। ওই মাসে আর কোনও ম্যাচ নেই এসসি ইস্টবেঙ্গলের।

পয়লা ডিসেম্বর বামবোলিমের জিএমসি স্টেডিয়ামে মুম্বই সিটি এফসি-এর বিরুদ্ধে মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল। ৫ ডিসেম্বর তিলক ময়দান স্টেডিয়ামে লাল-হলুদ শিবিরের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি। একই মাঠে ১০ ডিসেম্বর জামশেদপুর এফসি-র বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামছে এসসি ইস্টবেঙ্গল। ১৫ ডিসেম্বর তিলক ময়দানেই হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ। ২০ ডিসেম্বর বামবোলিমের জিএমসি স্টেডিয়ামে এসসি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। ২৬ ডিসেম্বর তিলক ময়দান স্টেডিয়ামে চেন্নাইয়ান এফসি-র মুখোমুখি হবে কলকাতার ক্লাব। সবকটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে।

৩, ৬ এবং ৯ জানুয়ারি যথাক্রমে ওড়িশা এফসি, এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে এসসি ইস্টবেঙ্গল। প্রথম দুটি ম্যাচ হবে তিলক ময়দান স্টেডিয়ামে। শেষ ম্যাচটি হবে ফতোরদা স্টেডিয়ামে। প্রথম ম্যাচটি শুরু হবে বিকেল পাঁচটা থেকে। শেষ দুটি ম্যাচ সাড়ে সাতটা থেকে শুরু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+