Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup: প্রতিযোগিতায় পিছনে ফেলে দিলেন রাহুল-কার্তিকদের, বিশ্বকাপে সুযোগ পেলেন ‘ব্রাত্য জন’ সঞ্জু

ভারতীয় ক্রিকেটে তিনি ব্রাত্যজন হিসেবেই পরিচিত। ঘরোয়া ক্রিকেটে সাফল্য পেলেও জাতীয় দলে তাঁর সুযোগ খুবই কমই হয়েছে। এমনকি সুযোগ পেলেও জায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে। অবশেষে ক্রিকেট দেবতা সদয় হলে‌ন সঞ্জু স্যামসনের প্রতি। টি২০ বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা করে নিলেন কেরলের এই ক্রিকেটার। দলে রয়েছেন ঋষভ পন্থ, ফলে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবেই থাকবেন সঞ্জু।

টি২০ বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে যে জায়গাটা নিয়ে সব থেকে প্রতিযোগিতা ছিল সেটা হল উইকেটরক্ষক। কারণ একটি স্থানের জন্য লড়াইয়ে ছিলেন একাধিক ক্রিকেটার। এরমধ্যে চোট কাটিয়ে দুরন্ত প্রত্যাবর্তন করা পন্থ যেমন ছিলেন তেমনই দৌড়ে ছিলেন কেএল রাহুল, সঞ্জু স্যামসন, জীতেশ শর্মা, বর্ষীয়ান দীনেশ কার্তিক। তবে সবাইকে পিছনে ফেলে পন্থের সঙ্গে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিলেন সঞ্জু স্যামসন।

Sanju Samson

স্যামসন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরশুমে দুরন্ত ছন্দে আছেন এবং দ্বিতীয় উইকেটরক্ষকের স্থানের জন্য কেএল রাহুল এবং জিতেশ শর্মাকে পিছনে ফেলেছেন। রাজস্থান রয়্যালসকে ৯টি ম্যাচ থেকে ৮টি জয়ে নেতৃত্ব দিয়েছেন। উইকেটরক্ষক-ব্যাটার কেএল রাহুল, দীনেশ কার্তিক এবং জীতেশ শর্মার সাথে প্রতিযোগিতায় ছিলেন কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের নিরিখে বাকিদের টেক্কা দিলেন রাজস্থান অধিনায়ক।

স্যামসন বর্তমানে ৯ ম্যাচে ৩৮৫ রান নিয়ে অরেঞ্জ ক্যাপের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। স্যামসন ৭৭ গড়ে ১৬১ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। কেএল রাহুল দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়াই করছিলেন। আইপিএলের প্রথম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে বেশ কয়েক মাস পরে মাঠে ফিরেছেন। ৯ ম্যাচ খেলে ৩৭৮ রান করেছেন রাহুল। অন্যদিকে চলতি আইপিএলে ১০ ম্যাচে ২৬২ রান করেছেন কার্তিক। তবে সবাইকে টেক্কা দিয়ে ঋষভের সঙ্গে উইকেটরক্ষক হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেললেন সঞ্জু।

স্যামসনকে টি২০ বিশ্বকাপ ২০২২ এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের দলে উপেক্ষা করা হয়েছিল, সঞ্জুকে বার বার ব্রাত্য করায় জন মানসে নেতিবাচক প্রভাব পড়ছিল। ২০২২ সালে, ভারতের অধিনায়ক রোহিত শর্মা জনসাধারণকে আশ্বস্ত করেছিলেন যে সঞ্জু দলের সম্পদ এবং ভবিষ্যতে একটি সুযোগ পাবে। অবশেষে বিশ্বকাপের দলে সুযোগ পেলেন সঞ্জু। চলতি বছরের ১-২৯ জুন হবে এই টুর্নামেন্ট। ভারত টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে।

তবে সঞ্জুর বিশ্বকাপের দলে প্রথম একাদশে সুযোগ পাওয়া কঠিন কারণ ঋষভ পন্থই হবেন টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ। শেষ পর্যন্ত সঞ্জুর ভাগ্যে ম্যাচ খেলার শিকে ছেঁড়ে কিনা সেটাই দেখার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+