#DhoniRetires নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন সাক্ষী সিং, কী বললেন ধোনি-জায়া?

#DhoniRetires নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন সাক্ষী সিং, কী বললেন ধোনি-জায়া?

দেশের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসরের জল্পনা যে পুরোপুরি ভিত্তিহীন, তা স্পষ্ট জানিয়েছিলেন স্ত্রী সাক্ষী সিং। যে যারা এই খবর রটিয়েছেন, তাঁদের তুলোধোনা করেও টুইট ডিলিট করে দিয়েছিলেন ধোনি-জায়া। কেন এমন করেছিলেন, তারই জবাব দিলেন এই প্রথম সোশ্যাল মিডিয়ার কোনও কথোপকথনে অংশ নেওয়া সাক্ষী সিং ধোনি।

ধোনির অবসর জল্পনা

ধোনির অবসর জল্পনা

করোনা ভাইরাসের জেরে অচলাবস্থা মধ্যে দীর্ঘদিন ধরে এমএস ধোনিকে বাইশ গজে না দেখে যারপরনাই হতাশ হয়ে পড়েছিলেন কিছু ক্রিকেট প্রেমী। ফলে নতুন কিছু করার লক্ষ্যেই #DhoniRetires ট্যাগ তৈরি করে দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়কের অবসরের জল্পনা তুলে দিয়েছিলেন তাঁরা। তাতেই আবেগতাড়িত হয়ে পড়েছিলেন ধোনি-প্রেমী জনতা। কার্যত কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন তাঁরা। কেউ কেউ তো এখনই ধোনিকে চোখে হারাতে শুরু করেছিলেন।

সাক্ষীর প্রতিবাদ

সাক্ষীর প্রতিবাদ

ঘটনার তীব্র প্রতিবাদ করেছিলেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। কড়া ভাষায় লেখেছিলেন, তিনি বুঝতে পারছেন যে লকডাউন মানুষকে মানসিকভাবে অস্থিতিশীল করে তুলেছে। যাঁরা অবসর সংক্রান্ত খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন, তাঁদের জীবন খোঁজার বার্তা দিয়েছিলেন সাক্ষী। যদিও পরে নিজের সেই টুইট মুছেও দিয়েছিলেন লেডি ধোনি।

পাল্টা ট্রেন্ড

পাল্টা ট্রেন্ড

#DhoniRetires পাল্টা হিসেবে #DhoniNeverTires এবং #DhoniNeverRetired ট্যাগ তৈরি করেছিলেন ধোনি প্রেমীরা। এমএস কবে অবসর নেবেন সেটা তিনিই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেনও। একই কথা বলেছিলেন ধোনির শৈশবের কোচ কেশব বন্দ্যোপাধ্যায় এবং দেশের বিশ্বকাপজয়ী উইকেটরক্ষক সৈয়দ কিরমানি।

জেনেই মুখ খোলেন সাক্ষী

জেনেই মুখ খোলেন সাক্ষী

চেন্নাই সুপার কিংসের প্রেসেন্টার রূপা রামানির সঙ্গে কথোপকথনে সাক্ষী সিং জানিয়েছেন যে তিনি এবং মহেন্দ্র সিং ধোনি সাধারণত সোশ্যাল মিডিয়া ফলো করেন না। সেদিন তাঁর এক বন্ধু এসএমএস করে ধোনির অবসরের জল্পনার খবর তাঁকে জানান বলে জানিয়েছেন সাক্ষী। তা দেখার পরেই তিনি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে কড়া টুইট করেছিলেন বলে জানিয়েছেন সাক্ষী সিং।

কেন টুইট ডিলিট?

কেন টুইট ডিলিট?

মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে যে বা যারা জল্পনা ছড়াচ্ছিলেন তাঁদের কড়া বার্তা দিয়েও টুইট ডিলিট করে দিয়েছিলেন স্ত্রী সাক্ষী সিং। এর কারণ হিসেবে লেডি ধোনি জানিয়েছেন, উদ্দেশ্য পূরণ হয়ে যাওয়ায় ওই পদক্ষেপ নিয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+