Sakshi Dhoni: ধোনির পরিবারে আসছে নতুন অতিথি? সিএসকে ম্যাচ চলাকালীন সাক্ষীর পোস্ট ঘিরে চর্চা তুঙ্গে

দুই ম্যাচ হারের পর আইপিএলে ফের জয়ের সরণিতে ফিরেছে চেন্নাই সুপার কিংস। লখনউ সুপার জায়ান্টসের কাছে অ্যাওয়ে ও হোম ম্যাচে হারার পর রবিবার চিপকে ঋতুরাজ গায়কোয়াড়রা দাপুটে জয় পেলেন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। কিন্তু ম্যাচ জয়ের পর চর্চা চেন্নাই দল নয় বরং ধোনির স্ত্রী সাক্ষী। তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্ট রীতি মতো ঝড় তুলে দিয়েছে।

রবিবার রাতে চিপকে খেলা ছিল চেন্নাই বনাম হায়দরাবাদের। সিএসকে-হায়দরাবাদ ম্যাচ চলার সময়ে হঠাৎই সাক্ষী ধোনি ম্যাচের একটি ছবি সহ একটি ইনস্টা স্টোরি শেয়ার করেছিলেন। এই ছবিতে এমএস ধোনিকেও দেখা যাচ্ছিল। সেই ম্যাচেই একদম সঠিক সময়ে মিষ্টি আবদার করে বসলেন মহেন্দ্র সিং ধোনির সহধর্মিনী সাক্ষী সিং।

Sakshi Dhoni

চেন্নাইকে তাড়াতাড়ি ম্যাচ শেষ করার অনুরোধ জানান সাক্ষী। কারণ হিসেবে উল্লেখ করেন ঘরে ফুটফুটে এক 'সন্তান' আসতে চলেছে। সাক্ষী লিখেছেন, "সিএসকে টিম, তাড়াতাড়ি খেলা শেষ করো। 'বেবি' আসতে চলেছে। পিসি অনুরোধ করছে।" তার পরেই শুরু হয় গুঞ্জন। ঠিক কী বোঝাতে চাইলেন সাক্ষী?
সাক্ষীর এই পোস্ট ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

তাহলে কি ফের সুখবর আসতে চলেছে ধোনির ঘরে? জ্বিভা কি পেতে চলেছে একজন খেলার সঙ্গীও। সাক্ষীর পোস্টে যদিও সে বিষয়ে পরিষ্কার করে লেখা নেই। বরং সেখানে তিনি নিজেকে 'বুয়া' বা পিসি বলে উল্লেখ করেছেন। কিন্তু কী কারণে এই পোস্ট করলেন তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। কারণ যাই হোক না কেন সম্ভবত চেন্নাই সুপার কিংসও তাঁর সেই কথা শুনেছিল এবং ম্যাচটি তাড়াতাড়ি শেষ করেছিল। সাক্ষীর অনুরোধেই কি দ্রুত জয় চেন্নাই শিবিরের?

প্রসঙ্গত, সাক্ষীর দাবি হায়দরাবাদ ম্যাচে একটু হলেও পূরণ করে সিএসকে। ৭ বল আগে শেষ হয়ে যায় ম্যাচ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১২ রান করে চেন্নাই সুপার কিংস। জবাবে রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে ১৩৪ রানে অল আউট হয়ে যায় হায়দরাবাদ। ৭৮ রানে ম্যাচ জেতে সিএসকে।

ম্যাচে সিএসকে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ২১২ তুলে দিয়েছিল। রুতুরাজ গায়কোয়াড মাত্র ২ রানের জন্য শতরান মিস করেন। ড্যারেল মিচেল চলতি সিজনে প্রথম ফিফটি হাঁকিয়ে যান। জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ শুরু থেকেই উইকেট হারাতে থাকে। তুষার দেশপান্ডে ৪ উইকেট নেন। পাথিরানা এবং মুস্তাফিজুর দুজনেই ২ উইকেট নেন।চেন্নাই সুপার কিংসের রয়েছে ৯ ম্যাচে ১০ পয়েন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+