(ছবি) চুয়াল্লিশে পা শচীন তেণ্ডুলকরের : মাস্টার ব্লাস্টারের এই ৫টি রেকর্ড হয়তো কখনও ভাঙা যাবে না!
আজ শচীনের ৪৪তম জন্মদিনে সারা দেশে শচীন ভক্তরা তাঁর জন্মদিন পালন করছেন। এই বিশেষ দিনে শচীনের সেরা ৫টি রেকর্ড দেখে নেওয়া যাক যা আগামী দিনে কেউ ভাঙতে পারবেন কি না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
বেঙ্গালুরু, ২৪ এপ্রিল : শচীন তেণ্ডুলকর নামটা ক্রিকেট খেলাটার সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। ২০১৩ সালে ক্রিকেটকে বিদায় জানালেও ক্রিকেট মাস্টার ব্লাস্টারকে কখনওই ছাড়তে পারবে। ক্রিকেট জীবনে নিজের অসামান্য ব্য়াটিং শৈলী দিয়ে একের পর এক ইতিহাস সৃষ্টি করেছেন শচীন।
আজ শচীনের ৪৪তম জন্মদিনে সারা দেশে শচীন ভক্তরা তাঁর জন্মদিন পালন করছেন। এই বিশেষ দিনে শচীনের সেরা ৫টি রেকর্ড দেখে নেওয়া যাক যা আগামী দিনে কেউ ভাঙতে পারবেন কি না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

টেস্টে ১৫,৯২১ রান
টেস্ট এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ব্যক্তিগত রান সংগ্রহের রেকর্ড রয়েছে লিটল মাস্টারেরই। টেস্টে জীবনে ১৫,৯২১ রান করেছেন তিনি। অন্য কোনও খেলোয়াড় টেস্টে এখনও পর্যন্ত ১৩,৫০০ রানের গণ্ডিও টপকাতে পারেননি। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তাঁর রান
১৩, ৩৭৮। সম্প্রতি পাকিস্তানের প্রথম খেলোয়াড় হিসাবে ১০,০০০ রানের গণ্ডি পার করলেন ইউনিস খান।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৮,৪২৬ রান
টেস্টের পাশাপাশি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও পাহাড়সমান রান করেছেন শচীন। ১৮,৪২৬ রান করেন শচীন। অন্য কোনও খেলোয়াড় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১৫০০০ রানও করতে পারেননি। শচীনের পরেই রয়েছে সাঙ্গাকারা, তাঁর রান ১৪,২৩৪।

২০০টি টেস্ট ম্যাচ
এখনও পর্যন্ত সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার রেকর্ডও রয়েছে শচীনের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের ২০০ তম টেস্ট ম্যাচ খেলেছিলেন শচীন। শচীনের পরে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও স্টিভ ওয়া। ১৬৮টি ম্যাচ খেলেছেন তারা। বর্তমান খেলোয়াড়দের মধ্যে অ্যালেস্টার কুক ১৪০টি টেস্ট ম্যাচ খেলেছেন।

টেস্টে ৫১টি শতরান
টেস্টে শচীনের সবচেয়ে বেশি শতরানের রেকর্ডও রয়েছে। শচীনের পর জ্যাক ক্য়ালিস আজ পর্যন্ত টেস্টে সবচেয়ে বেশি টেস্ট শতরান করেছেন। তাঁর সংগ্রহে রয়েছে ৪৫টি শতরান। সাম্প্রতিক খেলোয়াড়দের মধ্যে ইউনিস খান ৩৪টি শতরান করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪,৩৫৭ রান করেছেন শচীন
টেস্টে ও একদিনের ম্যাচ সহ আন্তর্জাতিক ক্রিকেটে তার সময়কাল দেখলে দেখা যাবে সবচেয়ে বেশি রানের রেকর্ডও শচীনেরই রয়েছে। ৩৪,৩৫৭ রান সংগ্রহ করেছেন শচীন। সেখানে দ্বিতীয় স্থানে রয়েছেব কুমার সাঙ্গাকারা। তাঁর সংগ্রহে রয়েছে ২৮,০১৬ রান।












Click it and Unblock the Notifications