বিরাটের ব্যাটিং ব্যর্থতার কারণ খুঁজলেন সচিন, ধরলেন ইংল্যান্ড ব্যাটসম্যানদের খুঁত

রুটকেই একমাত্র পরিত্রাতা বললেন সচিন, বিরাটের আগ্রাসন নিয়ে ইংল্যান্ড অধিনায়কের কী মত

সুনীল গাভাসকরের মতোই ইংল্যান্ড টেস্ট দলের ব্যাটসম্যানদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। কোনও রাখঢাক না করে অধিনায়ক জো রুটকেই ব্রিটিশ দলের একমাত্র পরিত্রাতা বলে উল্লেখ করেছেন মাস্টার ব্লাস্টার। ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং ব্যর্থতার কারণও খোঁজার চেষ্টা করেছেন কিংবদন্তি। ইংল্যান্ড অধিনায়ক অবশ্য নিজে এই হার থেকে শিক্ষা নিয়ে সিরিজের আগামী ম্যাচগুলিতে ভাল খেলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। একই সঙ্গে ভারত অধিনায়ক বিরাট কোহলির আগ্রাসন নিয়েও তিনি সরব হয়েছেন। অন্যদিকে ইংল্যান্ড এভাবে খেললে চলতি সিরিজে শক্তিশালী ভারতের বিরুদ্ধে জো রুটদের বিপর্যয় অবশ্যম্ভাবী বলে মনে করেন প্রাক্তনী জিওফ্রি বয়কট।

কী বললেন সচিন

কী বললেন সচিন

লর্ডস টেস্টে ভারতীয় ক্রিকেট দলের দুর্দান্ত জয় দেখে আপ্লুত হয়েছেন সচিন তেন্ডুলকর। টুইটারে বিরাট কোহলিদের শুভেচ্ছা জানাতে তাঁর কোনও ভুল হয়নি। পরে এক সাক্ষাৎকারে ইংল্যান্ড ক্রিকেট দলের সমস্যার কথা তুলে ধরেছেন মাস্টার ব্লাস্টার। কোনও রাখঢাক না করে বলেছেন, ভারতের শক্তিশালী বোলিং বিভাগের সামনে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের খুবই কমজোরি মনে হয়েছে। অধিনায়ক জো রুট ছাড়া ব্রিটিশ শিবিরের অন্য কোনও ব্যাটসম্যানকে দেখে বড় স্কোর করতে পারেন বলে মনে হয়নি সচিনের। একই সঙ্গে তিনি এও জানাতে ভোলেননি যে ব্যাটিং টেকনিকের সমস্যায় ভুগছেন বিরাট কোহলি। তবে চাইলেই ভারত অধিনায়ক এই ব্যাডপ্যাচ থেকে বেরিয়ে আসতে পারবেন বলেও মনে করেন মাস্টার ব্লাস্টার। তাঁর মতে, বিরাট এখন যে পরিস্থিতিতে রয়েছেন সেখান থেকে বেরোতে হলে মানসিক দৃঢ়তা প্রয়োজন। ব্যাটিং টেকনিকের ত্রুটির কারণে বারবার ব্যর্থ হওয়ার বিষয়টি একবার মাথায় ঢুকে গেলে বিষয়টি মানসিক স্তরে পৌঁছে যায় বলে নিজের অভিজ্ঞতালব্ধ জ্ঞানের থেকে বলেছেন মাস্টার ব্লাস্টার। তবে বিরাটের ক্ষেত্রে সুদীর্ঘ অভিজ্ঞতাই তাঁকে এই পর্ব থেকে বের করে আনবে বলে মনে করেন সচিন। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করা রোহিত শর্মার দ্বিতীয় ইনিংসের শট নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন সচিন। একাধারে মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামির ভূয়শী প্রশংসাও করেছেন মাস্টার ব্লাস্টার।

জিওফ্রি বয়কটের প্রশংসা

জিওফ্রি বয়কটের প্রশংসা

রুদ্ধশ্বাস লর্ডস টেস্ট জেতা ভারতীয় ক্রিকেট দলের ভূয়শী প্রশংসা করেছেন প্রাক্তন ক্রিকেটার জিওফ্রি বয়কট। তাঁর কথায়, পারফরম্যান্স, পরিকল্পনা এবং রণনীতিতে ইংল্যান্ডকে টেক্কা দিয়েছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি শিবিরকে এ যুগের অন্যতম সেরা টেস্ট দল বলেও সম্বোধন করেছেন বয়কট। একই সঙ্গে সুনির্দিষ্ট রণনীতি ও পরিকল্পনার অভাবেই যে জো রুট শিবিরকে লর্ডস টেস্ট হারতে হয়েছে, তা জানাতেও দ্বিধা করেননি জিওফ্রি। বলেছেন ইংল্যান্ড দল ম্যাচে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে, যা তাদের জন্য বুমেরাং হয়ে ফিরে এসেছে।

বিরাটের আগ্রাসন নিয়ে রুট

বিরাটের আগ্রাসন নিয়ে রুট

তৃতীয় দিনে জেমস অ্যান্ডারসনেক হেলমেটে বল আঘাত করা নিয়ে ভারত ও ইংল্যান্ড শিবিরের ক্রিকেটারদের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, তা ম্যাচের পঞ্চম দিনে চরম আকার নেয়। ভারতের অষ্টম উইকেট পড়ে যাওয়ার পর জসপ্রীত বুমরাহ ব্যাট করতে নামলে পারফরম্যান্সের থেকে প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে কথার লড়াইয়ে বেশি জড়িয়ে পড়ে জস বাটলাররা। তার সুবিধা পেয়ে যান মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ। দুই ফাস্ট বোলারের দুর্দান্ত পার্টনারশিপ ভারতের জন্য জয়ের ভিত তৈরি করে দেয়। গুরুত্বপূর্ণ সময়ে দলের বোলারদের লাইন ও লেন্থকে নিয়ন্ত্রণে রাখার কথা না বলতে পারাটাকে জো রুটের ব্যর্থতা হিসেবেই দেখা হচ্ছে। তা মেনে নিয়েছেম ইংল্যান্ড অধিনায়ক। একই সঙ্গে ম্যাচের চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেটারদের আগ্রাসন এবং স্লেজিং নিয়েও সরব হয়েছেন রুট। তাঁর কথায়, প্রতি মানুষের চারিত্রিক গুনাবলী আলাদা। মাঠে বিরাটের আগ্রাসনই যে তাঁর পরিচয়, তাও জানাতে দ্বিধা করেননি ইংল্যান্ডের অধিনায়ক। তবে মাঠের স্লেজিং এবং কথা কাটাকাটি কখনই ক্রিকেটারদের ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলে না বলেও উল্লেখ করেছেন রুট।

হাতের পাঁচ তৃতীয় টেস্ট

হাতের পাঁচ তৃতীয় টেস্ট

ঐতিহ্যের লর্ডসে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের টেস্ট হার মেনে নিতে পারছেন না সে দেশের ক্রিকেট প্রেমীরা। তবে এই বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে তৃতীয় টেস্টে জো রুটের দল ঘুরে দাঁড়াবে বলেও বিশ্বাস ক্রিকেট মহলের। আগামী ২৫ অগাস্ট থেকে হে়ডিংলেতে শুরু হচ্ছে এই গুরুত্বপূর্ণ ম্যাচ। ওই ম্যাচে তাঁরা নিজেদের ভুলগুলি শুধরে নিয়েই মাঠে নামবেন বলে আশ্বাস দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+