স্মিথ বনাম অশ্বিন ডুয়েলে শেষ হাসি যার,তার দলই সিরিজ পকেটে পুরবে, মনে করছেন সচিন
স্মিথ বনাম অশ্বিন ডুয়েলে শেষ হাসি যার,তার দলই সিরিজ পকেটে পুরবে, মনে করছেন সচিন
স্মিথ বনাম অশ্বিন, সিরিজে এখনও পর্যন্ত এই ডুয়েলে দুবার ভারতীয় স্পিনার জয়ী হয়েছেন। অ্যাডিলেড টু মেলবোর্ন ২ ম্যাচের চার ইনিংসের মধ্য স্মিথকে ২ বার আউট করেছেন অশ্বিন। ফলে স্মিথ বনাম অশ্বিনের ডুয়েলই এখন ডনের দেশে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ভাগ্য গড়ে পারে মনে করছেন সচিন তেন্ডুলকর।

ক্রিকেটঈশ্বর সচিনের মতে, এই সিরিজে আগামী দিনেও স্মিথ বনাম অশ্বিন ডুয়েল আরও রোমাঞ্চকর হতে চলেছে। ভারত অস্ট্রেলিয়ার মহারণে এবার দুই ক্রিকেটারের ব্যক্তিগত এই লড়াই অন্যতম সেরা আকর্ষণ। অনেক প্ল্যানিং করে স্মিথের মতো বিশ্বের এক নম্বর টেস্ট ক্রিকেটারকে অশ্বিন বন্দি করে রেখেছেন বলে মনে করেছেন লিটল মাস্টার।
প্রসঙ্গত সিরিজের প্রথম ম্যাচে অ্যাডিলেডে স্মিথকে ১ রানে ফেরান অশ্বিন। স্লিপে রাহানের হাতে ক্যাচ দিয়ে অশ্বিনের শিকার হয়ে স্মিথ ফিরে যান। এরপর মেলবোর্নেও প্রথম ইনিংসে ফের অশ্বিনকে উইকেট দিয়ে এসেছেন স্মিথ।
এবার স্মিথকে অশ্বিন ০ রানে আউট করেন। মেলবোর্নের প্রথম ইনিংসে পূজারার হাতে জমা পরে আউট স্মিথ। নির্বাসনের পর ক্রিকেটে ফিরে ইংল্যান্ডের বিরুদ্ধে স্মিথ অ্যাসেজ সিরিজে ৭৭৪ রান হাঁকান। টেস্টে এক নম্বর ব্যাটসম্যানের মুকুটও ফিরে পান। যারপর দেশের মাটিতে তাঁর ব্যাটিং ভারতকে বেগ দেবে বলে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু অশ্বিনের মতো বিশ্ব সেরা তাঁকে যেভাবে মাথা খরচ করে টানা দুই টেস্টে দুই অঙ্কের রান ছোঁয়ার আগে বন্দি করে রেখেছে তাতে ভারতীয় স্পিনারের পারফর্ম্যান্সের তারিফ করলেন সচিন। সেই সঙ্গে দুই ক্রিকেটারের এই ডুয়েলে শেষ হাসি যার, তার দলই সিরিজ পকেটে পুরতে পারে মনে করেছেন সচিন।












Click it and Unblock the Notifications