SA vs IND: বিরাট স্বস্তি ভারতীয় শিবিরে, পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই প্রথম টেস্টে নামছেন কোহলি
বড়দিনের আগেই বিরাট সুখবর ভারতীয় শিবিরে। সেঞ্চুরিয়ানের টেস্টের দুই দিন আগেই টিম ইন্ডিয়ার শিবিরে যোগ দিলেন বিরাট কোহলি। ফ্যামিলি ইমার্জেন্সির কারণেই লন্ডন যেতে হয়েছিল প্রাক্তন ভারত অধিনায়ককে। সেঞ্চুরিয়ানেন তাঁর খেলা নিয়ে কোনও সংশয় ছিল না। কিন্তু প্রশ্ন ছিল কঠিন টেস্টের আগে প্রস্তুতি নিয়ে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় দলে যোগ দিয়েছেন কোহলি।
১৫ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকাতে আসেন কোহলি, প্রস্তুতির জন্য মাঠেও নেমে পড়েন। কিন্তু ১৯ ডিসেম্বর ভারতীয় শিবির ছাড়েন বিরাট। প্রথমে জানা গিয়েছিল ফ্যামিলি ইমার্জেন্সির কারণে তাঁকে দেশে ফিরতে হয়েছে। কিন্তু একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে লন্ডনে গিয়েছিলেন কোহলি। তবে লন্ডন থেকে ফের দক্ষিণ আফ্রিকাতে ফিরে এসেছেন বিরাট এবং রবিবার থেকে দলের সঙ্গে প্রস্তুতিও সারবেন।

বিশ্বকাপের পর ছুটি পর্ব কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলে ফিরেছিলেন বিরাট কোহলি। ১৫ ডিসেম্বর প্রোটিয়াদের দেশে যান প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্ত টেস্ট শুরুর কয়েকদিন আগেই পারিবারিক কারণে শিবির ছাড়তে হয় কিং কোহলিকে। ফ্যামিলি ইমার্জেন্সির কারণেই লন্ডনে যেতে হয়েছিল বিরাটকে। ফলে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারেননি কোহলি।
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ।বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, 'কোহলি ১৫ ডিসেম্বর ভারত থেকে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেয়। তিন দিন দক্ষিণ আফ্রিকাতে দলের সঙ্গে অনুশীলনও করেন, কিন্তু ১৯ ডিসেম্বর লন্ডন উড়ে যান।কিন্তু বর্তমানে তিনি আবার দলের সঙ্গেই যোগ দিয়েছেন, আশা করা হচ্ছে আগামীকাল থেকে দলের সঙ্গে প্রস্তুতিতেও নেমে পড়বেন।
ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হারের পর এই প্রথম দেশের হয়ে মাঠে নামবেন বিরাট। বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা ক্রিকেটারকে নিয়ে আগ্রহও রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ টেস্টের আগে দলের সঙ্গে প্রস্তুতি নিতে না পারা নিরয়ে প্রশ্ন উঠে। যদিও সঠিক সময়ে দলে যোগ দিয়ে টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিলেন কোহলি।
বক্সিং ডে টেস্টের আগে দুই দিন বাকি আছে। রবিবার সকালে( দক্ষিণ আফ্রিকার সময় অনুসারে) এবং সোমবার বিকালে অনুশীলন করার কথা আছে রোহিত শর্মাদের। কোহলি তাঁর আন্তর্জাতিক কেরিয়ার ১৫ বছরের হলেও, গত ১২ বছর ধরে টেস্ট খেলছেন বিরাট। ১১১টি টেস্টে বিরাটের রান ৮৬৭৬।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications