SA vs IND: জাদেজাকে নিয়ে স্বস্তির মধ্যেই ফের চোটের উদ্বেগ ভারতীয় শিবিরে, কেপটাউনে অনিশ্চিত তারকা ক্রিকেটার
বিশ্রাম কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে দিল ভারত। কিন্তু ঐচ্ছিক প্র্যাক্টিসের দিনেই চোটের উদ্বেগ ভারতীয় শিবিরে। দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে চোট পেলেন শার্দূল ঠাকুর। ফলে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের তারকা অলরাউন্ডারের খেলার সম্ভাবনা কমছে। শার্দূল একান্তই খেলতে না পারলে তা ভারতীয় দলের জন্য বড় ধাক্কা হবে।
শনিবার ঐচ্ছিক অনুশীলন ছিল ভারতীয় দলে। বিরাট, গিল, কেএল রাহুল, যসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজরা অনুশীলনে না এলেও রোহিত-শার্দূল সহ প্রথম একাদশের বাকি ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। অমুশীলনে সবার আগে মাঠে প্রবেশ করেন শার্দূল। দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর তাঁকে থ্রো-ডাউন করাচ্ছিলেন, সেই সময়ই ঘটে বিপত্তি।

সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুসারে, ব্যাটিং করার সময় একটি বল শার্দূলের কাঁধে লাগে। যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন ভারতীয় দলের তারকা অল রাউন্ডার। প্রত্যক্ষদর্শীদের দাবি শার্দূলের চোট নাকি বেশ গুরুতর। কারণ অনুশীলনের পিচে বাড়তি বাউন্স থাকার জন্যই নাকি শার্দূল চোট পেয়েছেন। ফলে তাঁকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভারতীয় শিবিরে। প্রথম টেস্টে বল হাতে ১৯ ওভারে ১০১ রানে নিয়েছিলেন ১ উইকেট।
STORY | Shardul Thakur gets hit on shoulder at nets in South Africa
— Press Trust of India (@PTI_News) December 30, 2023
READ: https://t.co/CCreEtNC8Q
VIDEO: #INDvsSA pic.twitter.com/4357zyDm3J
একান্ত শার্দূল না খেলতে না পারলে সম্ভাবনা বাড়বে মুকেশ কুমারের। এমনিতেই প্রথম টেস্টে শামির বিকল্প হিসাবে খেলা প্রসিদ্ধ কৃষ্ণ চূড়ান্ত ফ্লপ। এই পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টের আগেই দলের সঙ্গে যুক্ত করা হয়েছে আবেশ খানকে।নতুন বছরের ৩ জানুয়ারি থেকে কেপটাউনে শুরু হবে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের দ্বিতীয় টেস্ট।
এদিকে স্বস্তির খবরও আছে, চোট কাটিয়ে ফের অনুশীলনে নামলেন রবীন্দ্র জাদেজা। পিঠের ব্যাথার জন্য গত ২৬শে ডিসেম্বর থেকে শুরু হওয়া সেঞ্চুরিয়ান টেস্টে মাঠে নামতে পারেননি। যদিও ম্যাচ চলাকালীনই সুস্থ হয়ে উঠেন জাড্ডু। শনিবার দলের সঙ্গে অনুশীলনেও আসেন। তাঁকে কেপটাউন টেস্টের প্রথম একাদশে দেখা যেতে পারে।
এদিকে, বিরাট না এলেও ঐচ্ছিক অনুশীলনে দলের সঙ্গে এসেছিলেন রোহিত শর্মা। হিটম্যান কিন্তু পুরোদমে অনুশীলন করেন। প্রথম টেস্টে তিন দিনেই হারতে হয়েছিল ভারতকে। এবার সিরিজ হার এড়াতে জয় ছাড়া বিকল্প নেই ভারতীয় দলের।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications