SA vs IND: ধোনির রেকর্ড স্পর্শ ‘ক্রাইসিস ম্যান’ রাহুলের, দ্রাবিড়কে টপকে গেলেন কোহলি
একটা সময় ভারতীয় ক্রিকেটের ক্রাইসিস ম্যান হিসাবে পরিচিত ছিলেন রাহুল দ্রাবিড়। দ্য ওয়ালের কোচিংয়ে আরও এক রাহুল হয়ে উঠছেন টিম ইন্ডিয়ার নতুন ক্রাইসিস ম্যান। তিনি লোকেশ রাহুল।সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে একমাত্র উজ্জল রাহুলই। তাঁর অর্ধশতরানে ভর করে কিছুটা হলেও মানরক্ষা করল ভারত। সেইসঙ্গে ধোনি-পন্থের তালিকাতেও নিজের নাম লেখালেন এই কর্ণাটকী তারকা।
প্রথম টেস্টের প্রথম দিনে কেএল রাহুলের অপরাজিত ৭০ রানের ইনিংসের সুবাদেই কোনওক্রমে ২০০ রানের গণ্ডি পার করতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। সেইসঙ্গে একটি রেকর্ডও গড়েন রাহুল। মহেন্দ্র সিং ধোনি, ঋষভ পন্থের পর তৃতীয় ভারতীয় উইকেটরক্ষক হিসাবে বিদেশের মাটিতে সব ফর্ম্যাটেই অর্ধশতরান করলেন। এই ম্যাচ শুরুর আগে দলে রাহুলের ভূমিকা নিয়ে চর্চার অন্ত ছিল না।

প্রথম দিনের খেলা শেষে ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর রাহুলের উচ্ছ্বসিত প্রশংসা করেন। টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বলেন, 'লোকেশ রাহুল নিজের পরিকল্পনা নিয়ে মাঠে নামেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়িতও করতে সমর্থ হন। একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, সঙ্কটকালে রাহুল সবসময় এগিয়ে আসে। ও কী করতে চায়, সেই বিষয়ে একটা স্পষ্ট পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিল।'
দলের প্রথম দিনের পারফরম্যান্স প্রসঙ্গে ব্যাটিং কোচের মন্তব্য, 'এমন আবহাওয়া, তার উপর একদিনের বেশি সময় পিচ কভারে ঢাকা ছিল। তাই স্বাভাবিকভাবেই এখানে ব্যাটিং করাটা বেশ চ্যালেঞ্জিংই হত। আমরা যদি আর এক দুই উইকেট কম হারাতাম, তাহলে তো ভালই হত। তবে আমরা মোটামুটি খারাপ খেলেনি। বোর্ডে কিছু রান তো আছেই।'
অন্যদিকে প্রথম দিনে ৩৮ রানের মাথায় রাবাদার অফ স্ট্যাম্পের বাইরের পাতা ফাঁদে পা দিয়েই আউট হলেন কোহলি। বক্সিং ডে-তে বিরাটের ব্যাট থেকে এল ৩৮ রান। বড় রানের স্বপ্ন দেখিয়ে ব্যর্থই হলেন কিং কোহলি।তবে এই ম্যাচে রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভাঙলেন কোহলি।
প্রোটিয়া ভূমিতে রানের নিরিখে কোচ রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলতে কোহলির প্রয়োজন ছিল ১৬ রানের। দ্রাবিড় প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে মোট ১২৫২ রান করেছেন।৩৮ রানের ইনিংসের সুবাদে প্রোটিয়াদের বিরুদ্ধে কোহলির টেস্টে রানসংখ্যা দাঁড়াল ১২৭৪।












Click it and Unblock the Notifications