আইপিএল ২০২১ নিলাম : গেইলের মতো সারপ্রাইজ কলের আশায় শ্রীসন্থ
আইপিএল ২০২১ নিলাম : গেইলের মতো সারপ্রাইজ কলের আশায় শ্রীসন্থ
২০২১ সালের আইপিএল নিলামের জন্য ক্রিকেটারদের যে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে, তা থেকে বাদ পড়েছেন নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফেরা এস শ্রীসন্থ। যদিও তাতে হাল ছাড়তে রাজি নন ২০১১-এর বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য। বরং কোনও এক সারপ্রাইজ কলের অপেক্ষায় রয়েছেন ভারতীয় ফাস্ট বোলার।

গেইলের উদাহরণ দিলেন শ্রীসন্থ
২০১১ সালের আইপিএল নিলামে কিংবদন্তি ক্রিস গেইলকে কোনও দলই কেনেনি। কিন্তু পরে তাঁকে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেবার সারপ্রাইজ কল পেয়েছিলেন 'ইউনিভার্স বস'। সেভাবে তিনিও ২০২১ সালের আইপিএল খেলবেন বলে বিশ্বাস করেন কেরলের ফাস্ট বোলার।

নেই শ্রীসন্থের নাম
আইপিএল ২০২১ সালের নিলামের জন্য যে ২৯২ জন ফুটবলারের নাম চূড়ান্ত করা হয়েছে, তাতে ভারতের প্রাক্তন ফাস্ট বোলার এস শ্রীসন্থের নাম নেই। তাতে কিছুটা হলেও হতাশ হয়েছেন ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য। ২০১৩ সালের আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার দায়ে নির্বাসন কাটিয়ে বাইশ গজে ফেরা শ্রীসন্থ সৈয়দ মুস্তাক আলি ট্রফির মাধ্যমে বাইশ গজে কামব্যাক ঘটান।

আইপিএল ২০২১-এর নিলাম
আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আইপিএল ২০২১-এর নিলাম অনুষ্ঠিত হবে। বিকিকিনির জন্য ২৯২ জন ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছে। সেই তালিকায় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরও রয়েছেন।

কবে শুরু হবে আইপিএল
এখনও পর্যন্ত যা খবর, ২০২১ সালের আইপিএল ভারতেই অনুষ্ঠিত হতে চলেছে। এপ্রিলে শুরু হতে চলেছে টুনামেন্ট। মে পর্যন্ত চলতে পারে আইপিএল।
-
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও












Click it and Unblock the Notifications