আরসিবি বনাম হায়দরাবাদ, আইপিএলের প্লে-অফে রেকর্ড ভাল কোন দলের?
আরসিবি বনাম হায়দরাবাদ, আইপিএলের প্লে-অফে রেকর্ড ভাল কোন দলের?
আজ সন্ধ্যায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর এলিমিটিনেটরে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের। তার আগে দেখে নেওয়া যাক টুর্নামেন্টের প্লে-অফের রেকর্ডের নিরিখে এগিয়ে কোন দল। সে নিরিখে আজকের ম্যাচে কাদের পাল্লা ভারী থাকবে, তা বোঝা সম্ভব।

কতবার প্লে-অফে সানরাইজার্স
২০১৩ সাল থেকে আইপিএল অভিযান শুরু হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। প্রথম বারই টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছেছিল ডেভিড ওয়ার্নারের দল। ২০১৬ থেকে লাগাতার পাঁচ বার (২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০) আইপিএলের প্লে-অফে পৌঁছেছে এসআরএইচ।

কতবার প্লে-অফে আরসিবি
২০১৬ সালের পর আবার আইপিএলের প্লে-অফ খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবারেরটা নিয়ে মোট পাঁচ (২০০৯, ২০১১, ২০১৫, ২০১৬, ২০২০) টুর্নামেন্টের নক আউট স্তরে পোঁছেছে বিরাট কোহলির দল।

প্লে-অফে কেমন ফল সানরাইজার্সের
মোট ছয় বার আইপিএলের প্লে-অফ খেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৬ এবং ২০১৮ সালে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছিল ডেভিড ওয়ার্নারের দল। প্রথম বার চ্যাম্পিয়ন হলেও দ্বিতীয়বার রানার্স হয়েই খুশি থাকতে হয়েছিল হায়দরাবাদকে।

প্লে-অফে কেমন ফল আরসিবি-র
এবারেরটা বাদ দিলে চার বারের মধ্যে তিন বার আইপিএলের ফাইনালে পৌঁছেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২০০৯, ২০১১ এবং ২০১৬ সালে রানার্স হয়েই শান্ত থাকতে হয়েছিল বিরাট কোহলি শিবিরকে।

প্লে-অফে মুখোমুখি দুই দল
২০১৬ সালের আইপিএলের ফাইনালে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান তুলেছিল হায়দরাবাদ। ৩৮ বলে ৬৯ রান করেছিলেন ওয়ার্নার। জবাবে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২০০ রানে থেমে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৩৮ বলে ৭৬ রান করেছিলেন ক্রিস গেইল। ৩৫ বলে ৫৪ রান করেছিলেন বিরাট কোহলি।












Click it and Unblock the Notifications