T20 World Cup: বিশ্বকাপে বিরাটকে দলে চাইছেন রোহিত, কোহলি ইস্যুতে জয় শাহকে নিশানা তৃণমূল প্রার্থী কীর্তির

টি২০ বিশ্বকাপে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে? জয় শাহ টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে ঘোষণা করলেও বিরাট কোহলিকে নিয়ে কোনও ঘোষণা করেননি। অজিত আগরকর বিরাটের সঙ্গে বৈঠক করে ঠিক করবেন বলে খবর। এরইমধ্যে বিরাটের বিশ্বকাপ খেলা নিয়ে উঠে এল চাঞ্চল্যকর আপডেট। অধিনায়ক রোহিত শর্মা নিজেই কোহলিকে দলে চাইছেন, এমনই খবর ফাঁস করলেন কীর্তি আজাদ।

১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার কীর্তি আদাজ জানিয়েছেন, ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, বিশ্বকাপে বিরাটকে প্রয়োজন রয়েছে। এক সপ্তাহ আগেই ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসাবে কীর্তি আজাদের নাম ঘোষণা করে তৃণমূল। এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে ঘাসফুলের প্রতীকে লড়বেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার। তৃণমূলের টিকিট পাওয়ার পরই জয় শাহকে আক্রমণ করলেন কীর্তি।

T20 World Cup

সমাজ মাধ্যমে একটি লম্বা পোস্ট করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার। বিরাট কোহলি ইস্যুতে বোর্ড সচিবকে আক্রমণ করেন কীর্তি। তৃণমূলের তারকা প্রার্থী লেখেন, বিরাট কোহলি টি২০ বিশ্বকাপে খেলবে কি খেলবে না, সেই সিদ্ধান্ত নেওয়ার জয় শাহ কে? ও তো নির্বাচক নয়। এই দায়িত্ব মুখ্য জাতীয় নির্বাচক অজিত আগরকরের নেওয়া উচিত। বিরাটকে কেন টি-টোয়েন্টি দলে রাখা হবে না, সেটা নিয়ে অজির আগরকর এবং বাকি নির্বাচকদের কথা বলা উচিত।'

এখানেই শেষ নয়, কীর্তি আরও উল্লেখ করেছেন, 'আমি যতদূর জানি কোহলির সঙ্গে এক দফা কথা বলেছেন মুখ্য নির্বাচক, এমনকি রোহিত শর্মাকেও কোহলির সঙ্গে কথা বলার অনুরোধ করেছেন জয় বিরাটকে যে কোনও শর্তে টি২০দলে চাইছে রোহিত। ফলে বিরাটের নাম ঘোষণা সময়ের অপেক্ষা।'

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে টি২০ ক্রিকেটে ভারতীয় দলের প্রয়োজন অনুযায়ী খেলতে পারছেন না বিরাট। তাই আসন্ন টি২০ বিশ্বকাপের দলে তাঁর জায়গা নিশ্চিত নয়। তবে কোহলিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্য নির্বাচক অজিত আগরকর। তবে বিরাটের দরজা একেবারেই বন্ধ নয়। বিসিসিআইয়ের জল্পনা অনুযায়ী, আইপিএলে আরসিবির হয়ে বিরাট যদি ভালো পারফরম্যান্স করতে পারেন তাহলে হয়তো তাঁর কথা ভাবা হতে পারে।


বহরমপুরে অধীর গড়ে ইউসুফ পাঠানের মোতই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূ‌লের বাজি আরও এক বিশ্বকাপজয়ী, তিনি কীর্তি আজাদ। তিনি অবশ্যরাজনীতিতে নতুন নন।, তৃণমূলের হয়ে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন কীর্তি আজাদ, সেই আভাস বিগত কয়েক দিনে বোঝা গিয়েছিল। দুর্গাপুরের একাধিক জায়গায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গেও বিভিন্ন জায়গায় পরিদর্শন করতে দেখা গিয়েছে তাঁকে। দলের বিভিন্ন কর্মসূচিতেও দেখা গিয়েছে কীর্তি আজাদকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+