গাপটিলকে টপকে বিরাট অভিমুখে রোহিত, কী বলছে টি২০ পরিসংখ্যান
গাপটিলকে টপকে বিরাট অভিমুখে রোহিত, কী বলছে টি২০ পরিসংখ্যান
ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা অন্তিম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতীয় ক্রিকেটাররা। তার মধ্যে অন্যতম রোহিত শর্মা, গত দুই ম্যাচের ব্যর্থতা কাটিয়ে ব্যাট হাতে ঝড় তোলেন। একই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক অনবদ্য নজিরের দিকে আরও কিছুটা এগিয়ে গিয়েছেন হিটম্যান। পৌঁছে গিয়েছেন বিরাট কোহলির খুব কাছে।

রোহিতের পারফরম্যান্স
ইংল্যান্ডের বিরুদ্ধে অন্তিম তথা সিরিজ নির্ণায়ক টি২০-তে জ্বলে ওঠে রোহিত শর্মার ব্যাট। ৩৪ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলে ভারতের হয়ে মুহুর্ত তৈরি করে দেন হিটম্যান। চারটি চার ও পাঁচটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে।

গাপটিলকে টপকে গেলেন রোহিত
আন্তর্জাতিক টি২০ রান সংগ্রাহকদের তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলেন রোহিত শর্মা। টপকে গেলেন ইংল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিলকে। ভারতের হয়ে ১১১টি ম্যাচ খেলে ২৮৬৪ রান হাসিল করেছেন হিটম্যান। ২২টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। এই ফর্ম্যাটে ৪টি শতরানও রয়েছে রোহিতের।

তালিকার শীর্ষে বিরাট
আআন্তর্জাতিক টি২০ ক্রিকেটে রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। ভারতের হয়ে এখনও পর্যন্ত ৯০টি ২০ ওভারের ম্যাচ খেলে ৩১৩১ রান করেছেন অধিনায়ক। এই ফর্ম্যাটে ২৮টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে।

তালিকায় আর কারা
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। দেশের হয়ে ৯৯টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলে তিনি ২৮৩৯ রান করেছেন। ১৭টি অর্ধশতরান ও দুটি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। চতু্র্থ স্থানে থাকা অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৭১টি টি২০ ম্যাচ খেলে ২৩৪৬ রান করেছেন। ১৪টি অর্ধশতরান ও ২টি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে।












Click it and Unblock the Notifications