রোহিত শর্মার গুজরাতি অভিনন্দন-বার্তায় কী প্রতিক্রিয়া অক্ষর প্যাটেলের? রাহুল কি খেলতে পারবেন টি ২০-তে?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত এক ম্যাচ বাকি থাকতেই একদিনের সিরিজ পকেটে পুরে ফেলেছে। বুধবারের ম্যাচ নিয়মরক্ষার। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারত ছন্দ ধরে রেখে হোয়াইটওয়াশ নিশ্চিত করে নিতে চাইবে। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে ভারত ২০০৭ সালের পর কখনও হারেনি একদিনের আন্তর্জাতিকে। ফলে ৩-০ ব্যবধানে সিরিজ জয় টি ২০ সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে মেন ইন ব্লু-র।

অক্ষর প্যাটেল ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলে ভারতের সিরিজ জয় নিশ্চিত করেছেন। অক্ষরের প্রশংসা করেছেন টুইট করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি একদিনের সিরিজে বিশ্রামে বলে দলকে নেতৃত্ব দিচ্ছেন শিখর ধাওয়ান। রোহিতের আপাত-নিরীহ টুইটটি ভাইরাল হয়েছে অবশ্য অন্য কারণে। অক্ষরকে সতীর্থরা বাপু বলে ডাকেন। রোহিত লেখেন, গতকাল ভারত যে পারফরম্যান্স উপহার দিয়েছে তা এক কথায় ওয়াহ! এরপরই অক্ষরকে ট্যাগ করে রোহিত গুজরাতিতে লেখেন বাধু সারু চে (Bapu badhu Saru che)। যার অর্থ সব কিছু ভালো। সেই টুইটে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অক্ষর প্যাটেল লিখেছেন, বাধু সারু চে রোহিত ভাই। ধন্যবাদ। চিয়ার্স।

রোহিতের গুজরাতি অভিনন্দন-বার্তায় কী প্রতিক্রিয়া অক্ষরের?

(ছবি- ঋষভ পন্থের ইনস্টাগ্রাম স্টোরি)

এদিকে, টি ২০ সিরিজ খেলতে ইতিমধ্যেই ত্রিনিদাদ পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা। ইনস্টাগ্রাম স্টোরিতে ঋষভ পন্থ যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে একই বিমানে ত্রিনিদাদে পৌঁছেছেন রোহিত, পন্থ ও দীনেশ কার্তিক। রোহিত পরিবার নিয়ে ইংল্যান্ডে ছুটি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজে গেলেন। দলের সঙ্গে যোগ দেবেন হার্দিক পাণ্ডিয়াও। ভারত থেকে রওনা দিয়ে ত্রিনিদাদে পৌঁছে গিয়েছেন রবি বিষ্ণোই ও কুলদীপ যাদব। ভারতের টি ২০ বিশ্বকাপের প্রথম একাদশে যে কয়েকটি জায়গা এখনও পাকা নয় সেখানে নিজেদের দাবি জোরালো করতে অনেকেই মুখিয়ে থাকবেন। তাঁদের কাছে বড় সুযোগ ওয়েস্ট ইন্ডিজের তিনটি টি ২০ আন্তর্জাতিক।

তবে অনিশ্চয়তা রয়েছে লোকেশ রাহুলকে নিয়ে। স্পোর্টস হার্নিয়ার অপারেশনের পর তিনি অনুশীলন শুরু করেছিলেন। করোনা আক্রান্ত হওয়ায় তিনি এখন আইসোলেশনে। ২৭ জুলাই অবধি তাঁকে আইসোলেশনে থাকতে হবে, তার মধ্যে দুটি নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্টও পেতে হবে। টি ২০ সিরিজ শুরু ২৯ জুলাই। ফলে প্রথম ম্যাচে রাহুল খেলতেই পারবেন না। বাকি ম্যাচগুলি অগাস্টের ১, ২, ৬ ও ৭ তারিখ। সেই ম্যাচগুলিতেও রাহুল খেলতে পারবেন কিনা এখনই বলা যাচ্ছে না। টি ২০ বিশ্বকাপের কম্বিনেশন চূড়ান্ত করতে রাহুল যত দ্রুত যোগ দিতে পারবেন ততই মঙ্গল। বিরাট কোহলি এই সিরিজেও খেলবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+