আদৌ অস্ট্রেলিয়ার বিমান ধরছেন কি রোহিত-ইশান্ত? কেন প্ল্যান বি-র ভাবনা বিসিসিআইয়ের?

কবে অস্ট্রেলিয়ার বিমান ধরছেন রোহিত ও ইশান্ত? কেন প্ল্যান বি তৈরি বিসিসিআইয়ের?

খুব বড় অঘটন না ঘটলে এ যাত্রায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট খেলতে হয়তো দেখা যাবে না ওপেনার রোহিত শর্মা। পুরোপুরি ফিট না হওয়ায় ফাস্ট বোলার ইশান্ত শর্মারও অজিভূমে পৌঁছনে হবে না বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছে। যদিও অবশিষ্ট স্বল্প সময়ের মধ্যে দুই ক্রিকেটারকে বাইশ গজে নামার উপযোগী করে তোলার মরিয়া চেষ্টা চালাচ্ছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ। তবে প্ল্যান বি তৈরি করে রেখেছে বিসিসিআই।

আরও সময় প্রয়োজন

আরও সময় প্রয়োজন

আইপিএল ২০২০ খেলতে গিয়ে চোট পাওয়া রোহিত শর্মা এবং ইশান্ত শর্মার ফিটনেস ট্রেনিং এবং অনুশীলন চলছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে। সূত্রের খবর, দুই ক্রিকেটারের চোটের পরিস্থিতি নিয়ে পর্যালোচনায় অ্যাকাডেমির শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধান রাহুল দ্রাবিড়। সেখানে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে তা খুব একটা আশাব্যঞ্জক নয় বলে জানানো হয়েছে। রোহিত এবং ইশান্তকে সুস্থ হতে আরও সময় দিতে চায় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি।

অস্ট্রেলিয়া সফরে অনিশ্চিত!

অস্ট্রেলিয়া সফরে অনিশ্চিত!

চোট নিয়ে আইপিএল ২০২০-এর ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করা সত্ত্বেও অস্ট্রেলিয়াগামী টিম ইন্ডিয়ার ওয়ান ডে ও টি-টোয়েন্টি দলের বাইরে রাখা হয়েছে রোহিত শর্মাকে। তাঁকে কেবল টেস্ট দলে জায়গা দেওয়া হয়েছে। তবে মাঠে নামতে হিটম্যানকে ফিটনেস টেস্ট দিতে হবে বলে জানিয়ে দিয়েছিল বিসিসিআই। অন্যদিকে ইশান্ত শর্মার চোট গুরুতর হওয়ায় তাঁকে আইপিএল ২০২০-এর মাঝপথেই ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে রিহ্যাবের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। নিজেকে ফিট প্রমাণ করতে পারলে অস্ট্রেলিয়া সফররত ভারতীয় টেস্ট দলে ইশান্তকে অন্তর্ভূক্ত করা হবে বলে জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পুরোপুরি সুস্থ না হওয়ায় দুই ক্রিকেটারই অস্ট্রেলিয়া সফরে অনিশ্চিত বলে মনে করা হচ্ছে।

কী বলেছেন শাস্ত্রী

কী বলেছেন শাস্ত্রী

ওপেনার রোহিত শর্মা এবং ফাস্ট বোলার ইশান্ত শর্মাকে অস্ট্রেলিয়ার বিমান ধরার জন্য সময় বেঁধে দিয়েছিলেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী। জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে মাঠে নামতে হলে দুই থেকে তিন দিনের মধ্যে নিজেদের ফিট প্রমাণ করতে হবে দুই ক্রিকেটারকে। কারণ অস্ট্রেলিয়ায় গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে রোহিত ও ইশান্তকে। তারপর দুই ক্রিকেটার টেস্টের জন্য যে প্রস্তুতি পাবে, তা উপযুক্ত হবে না বলে মনে করেন শাস্ত্রী।

ভারত বনাম অস্ট্রেলিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া

২৭ নভেম্বর থেকে ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হচ্ছে। প্রথমে তিন ম্যাচের ওয়ান ডে, তারপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে টিম ইন্ডিয়া। ১৭ ডিসেম্বর থেকে দুই দলের মধ্যে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। ১৯ জানুযারি পর্যন্ত চলবে বর্ডার-গাভাসকর ট্রফি।

রোহিতের পরিবর্ত নিয়ে ভাবনা

রোহিতের পরিবর্ত নিয়ে ভাবনা

সূত্রের খবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে রোহিত শর্মার পরিবর্ত হিসেবে শ্রেয়স আইয়ারকে দলে নেওয়ার ভাবনাচিন্তা শুরু করেছে বিসিসিআই। তরুণ ব্যাটসম্যানকে প্রথম দলে জায়গা দেওয়া হবে কিনা, তা অবশ্য স্পষ্ট নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+