ওভাল টেস্টের ভাগ্য নির্ধারণ দ্বিতীয় সেশনেই, করোনা থাবার মধ্যে ভারতীয় শিবিরে চোট-চিন্তা

ওভাল টেস্টের শেষ দিনের দ্বিতীয় সেশনই গড়ে দেবে ম্যাচের ভাগ্য। মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের জিততে দরকার ২৩৮ রান, ভারতের দরকার ৮ উইকেট। ৩২ ওভারে বিনা উইকেটে ৭০ রান নিয়ে খেলতে আজ নেমে মধ্যাহ্নভোজের বিরতি অবধি দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৫৯ ওভারে ২ উইকেটে ১৩১।

টেস্ট ড্রয়ের দিকেই?

টেস্ট ড্রয়ের দিকেই?

৪০.৪ ওভারে ইংল্যান্ডের ওপেনিং জুটি ভাঙেন শার্দুল ঠাকুর। ররি বার্নস ১২৫ বলে ৫০ রান করে কট বিহাইন্ড হন। এরপর ৫৩.১ ওভারে ১২০ রানের মাথায় ইংল্যান্ডের দ্বিতীয় উইকেট পড়ে। ৩৩ বলে ৫ রান করে রান আউট হন ডেভিড মালান। হাসিব হামিদ ৬২ ও জো রুট ৮ রানে ক্রিজে রয়েছেন। এদিনও ফিল্ডিং করতে নামেননি রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, রোহিত শর্মা বাঁ হাঁটুতে অস্বস্তিবোধ করছেন। ব্যাট করার সময় রান নিতে গিয়ে পা মচকে গিয়েছিল চেতেশ্বর পূজারার। সেই চোট লাগার পর মাঠেই শুশ্রূষা নিয়ে ব্যাটিং চালিয়ে গিয়েছিলেন। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং ব্যথা থাকায় তিনিও গতকালের পর আজ ফিল্ডিং করতে নামেননি। পূজারার বাঁ পায়ের গোড়ালিতে চোট।

ভারতীয় শিবিরে চোট চিন্তা

ভারতীয় শিবিরে চোট চিন্তা

শুক্রবার ম্যাঞ্চেস্টারে শুরু গুরুত্বপূর্ণ পঞ্চম তথা সিরিজের শেষ টেস্ট। তার আগে দুজনেই যাতে ফিট হয়ে যান সেদিকে সতর্ক নজর রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। তবে রোহিত ও পূজারা কাউকেই এখনও স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়নি। লিডস টেস্ট শেষের পর রবীন্দ্র জাদেজা যেমন হাসপাতালে স্ক্যানের জন্য গিয়েছিলেন, তেমনই রোহিত ও পূজারাকে আজ খেলা শেষের পর স্ক্যান করানোর জন্য পাঠানো হতেও পারে। যদিও আজ খেলা শুরুর আগে স্লিপ কর্ডনের ক্যাচিং প্র্যাকটিসের সময় সহযোগিতা করতে দেখা গিয়েছে রোহিত শর্মাকে। গতকাল রোহিত ও পূজারার পরিবর্তে ফিল্ডিং করতে নেমেছিলেন ময়াঙ্ক আগরওয়াল ও সূর্যকুমার যাদব। আজ মাঠে নামেন অক্ষর প্যাটেল ও ময়াঙ্ক আগরওয়াল। ডেভিড মালানকে রান আউট করার পিছনেও এদিন ময়াঙ্কের অবদান রয়েছে।

শাস্ত্রীরা নেই ম্যাঞ্চেস্টারে

শাস্ত্রীরা নেই ম্যাঞ্চেস্টারে

এদিকে, ভারতীয় কোচ রবি শাস্ত্রীর আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে। করোনা আক্রান্ত ভারতীয় কোচ তাই শেষ টেস্টে ভারতীয় ড্রেসিংরুমে থাকতে পারবেন না। শুধু শাস্ত্রীই নন, বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও ফিজিও নীতিন প্যাটেলও শাস্ত্রীর মতোই ১০ দিন আইসোলেশনে থাকবেন লন্ডনের টিম হোটেলে। ফলে তাঁরা কেউই পঞ্চম টেস্টে দলের সঙ্গে থাকতে পারবেন না। প্যাটেলের পরিবর্তে দলের দ্বিতীয় ফিজিও যোগেশ পারমার ওভাল টেস্টের শেষ দুই দিন এবং শেষ টেস্টেও মূল ফিজিওর ভূমিকা পালন করবেন। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষে ভারতীয় দলের হেড কোচ হন শাস্ত্রী। টি ২০ বিশ্বকাপ অবধি তাঁর কোচ হিসেবে চুক্তি রয়েছে। ফলে সেই মেয়াদ আর না বাড়লেও এটা ধরে নেওয়াই যায় ভারতের টেস্ট দলের ড্রেসিংরুমে শাস্ত্রী-জমানা ওভালেই শেষ হল।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+