ম্যাচ শেষ হতেই সোজা নেটে শার্দুল, কোচ শাস্ত্রী-ঋষভ কথোপকথন নেট দুনিয়ায় ভাইরাল
ম্যাচ শেষ হতেই সোজা নেটে শার্দুল, কোচ শাস্ত্রী-ঋষভ কথোপকথন নেট দুনিয়ায় ভাইরাল
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ উপলক্ষ্যে সাউদাম্পটনে টিম ইন্ডিয়ার অনুশীলন ম্যাচ চলার সময়ই সতীর্থ শার্দুল ঠাকুরকে নিয়ে কোচ রবি শাস্ত্রীর সঙ্গে জোর চর্চায় মাতলেন ঋষভ পন্থ। তাঁদের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে হাসি চেপে রাখতে পারেননি নেটিজেনরা। কী এমন করলেন শার্দুল, জেনে নেওয়া যাক।

ম্যাচ শেষ হতেই নেটে শার্দুল
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি হিসেবে সাউদাম্পটনে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলছেন ভারতীয় ক্রিকেট দল। গত তিন দিনে ভারতীয় ক্রিকেটারদের ঝকঝকে ব্যাটিং ও বোলিং পারফরম্যান্স মন জয় করেছে ক্রিকেট ফ্যানদের। তারও উর্ধ্বে উঠে টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার শার্দুল ঠাকুর যা করলেন, তা দেখে আপ্লুত হয়েছে নেট দুনিয়া। তৃতীয় দিনের শেষ পর্যন্ত রবীন্দ্র জাদেজার সঙ্গে ব্যাটিং করছিলেন শার্দুল। আম্পায়ার খেলা শেষ ঘোষণা করতেই ভারতীয় ক্রিকেটার বাইশ গজ ছেড়ে সোজা নেটে গিয়ে ব্যাটিং প্র্যাকটিস শুরু করেন। বিসিসিআইয়ের পোস্ট করা সাম্প্রতিক ভিডিওয় সেই দৃশ্য চোখে পড়েছে।
| তৃতীয় দিনের প্রস্তুতি ম্যাচ শেষ হওয়ার পর শার্দুল যে সাজঘরের দিকে না হেঁটে সোজা নেটে চলে গিয়েছেন, তা প্রথম ঋষভ পন্থের গোচরে আসে। এরপরেই মাঠের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা কোচ রবি শাস্ত্রীর উদ্দেশে ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান হাত তুলে বলেন, 'স্যর, শার্দুল নেটস পে চালা গ্যায়া সিধা'। যে দেখে হাসি চেপে রাখতে পারেননি শাস্ত্রীও। বিসিসিআইয়ের পোস্ট করা ওই ভিডিওয় টিম ইন্ডিয়ার হেড কোচকে মাঠের ব্যালকনিতে দাঁড়িয়ে ব্যাটিংয়েক স্যাডো করতেও দেখা গিয়েছে। |
পন্থ ও শাস্ত্রীর কথোপকথন
তৃতীয় দিনের প্রস্তুতি ম্যাচ শেষ হওয়ার পর শার্দুল যে সাজঘরের দিকে না হেঁটে সোজা নেটে চলে গিয়েছেন, তা প্রথম ঋষভ পন্থের গোচরে আসে। এরপরেই মাঠের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা কোচ রবি শাস্ত্রীর উদ্দেশে ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান হাত তুলে বলেন, 'স্যর, শার্দুল নেটস পে চালা গ্যায়া সিধা'। যে দেখে হাসি চেপে রাখতে পারেননি শাস্ত্রীও। ভারতীয় বোর্ডের পোস্ট করা ম্যাচের তৃতীয় দিনের হাইলাইটসের ভিডিও-তে টিম ইন্ডিয়ার হেড কোচকে মাঠের ব্যালকনিতে দাঁড়িয়ে ব্যাটিংয়ের স্যাডো করতেও দেখা গিয়েছে। তবে মূল আকর্ষণ রথী-মহারথীদের ব্যাটিং ও বোলিং।

অল রাউন্ডার হতে চান শার্দুল
গত জানুয়ারিতে ব্রিসবেনে ভারতের ঐতিহাসিক টেস্ট জয়ের পিছনে বড় অবদান ছিল শার্দুল ঠাকুরের। বল হাতে চমক দেখানোর পাশাপাশি ওই ম্যাচে দুর্দান্ত অর্ধশতরানও করেছিলেন মুম্বইকর। এরপর প্রকাশ্যেই শার্দুল জানিয়েছিলেন যে দেশের হয়ে তিনি অল রাউন্ডারের ভূমিকা পালন করতে চান। সাউদাম্পটনে তারই প্রচেষ্টায় নিয়োজিত রয়েছেন ক্রিকেটার, মনে করেন নেটিজেনরা।

অনুশীলন ম্যাচে দুর্দান্ত ঋষভ
ভারতের অনুশীলন ম্যাচে টি২০-এর ঢঙে ৯৪ বলে ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ঋষভ পন্থ। বড় বড় শট নিয়ে আরও একবার নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন তরুণ উইকেটরক্ষক। ১৩৫ বলে ৮৫ রান করেছেন ভারতীয় ওপেনার শুভমান গিলও। জাদেজার অর্ধশতরান, কেএল রাহুলের শতরানও এই ম্যাচের পাওনা বলা যেতে পারে।












Click it and Unblock the Notifications