Rinku Singh: রিঙ্কুর শরীরে নতুন ট্যাটু, টি২০ সিরিজের আগে বিশেষ বার্তা দিলেন কেকেআর তারকা?
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই কয়েক দিনের মধ্যে শুরু হবে টি২০ সিরিজ। বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ স্কোয়াড ঘোষণা করা হবে। এই মুহুর্তে টি২০ ফোকাস না থাকায়, নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্ট একাধিক তারকাকে বিশ্রাম দিতে পারেন। ঋষভ পন্থ, শুভমান গিল, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজের মতো তারকারা বিশ্রাম নিতে পারেন আসন্ন টি২০ সিরিজে।
ফলে ভারতীয় দলে কারা সুযোগ পাবেন তা নিয়ে চর্চা। বিগত ১ বছরে ভারতীয় টি২০ স্কোয়াডের পরিচিত মুখ রিঙ্কু সিং। কিন্ত টি২০ বিশ্বকাপের মূল স্কোয়াডে তাঁর জায়গা হয়নি। এবার বাংলাদেশের বিরুদ্ধে দল ঘোষণার আগে বিশেষ বার্তা দিলেন রিঙ্কু। তবে মুখ খুললেন না বরং ট্যাটুর মাধ্যমে।

ট্যাটু আঁকার মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন রিঙ্কু। । একইসঙ্গে ট্যাটু শিল্পীর সঙ্গেও ছবি তুলেছেন রিঙ্কু। এই ছবিতে দেখা যায় রিঙ্কুর হাতে একটি ট্যাটু নকশা করা হচ্ছে। রিঙ্কুর হাতে ট্যাটু তে একটি বৃত্তের ভিতরে লেখা 'গডস প্ল্যান', যার বাংলা অনুবাদ করলে হয় 'ভগবানের পরিকল্পনা'।
ট্যাটুর বৃত্তের বাইরে একটি বিশেষ নকশা অঙ্কন করা হয়েছে। তাতে পাঁচটি ছোট বৃত্ত রয়েছে। সেই নকশা দেখে অনেকেই মনে করছেন ২০২৩ সালের আইপিএলে গুজরাত টাইটান্সের যশ দয়ালকে মারা পাঁচ ছক্কা বুঝিয়েছেন কেকেআরের তারকা ব্যাটার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications