Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ranji Trophy: বাংলার বিরুদ্ধে রঞ্জি ম্যাচে শক্তি বাড়াল মুম্বই, সৌরভের শহরেই রাহানের দলে কামব্যাক পৃথ্বীর

Ranji Trophy: কাল থেকে ইডেনে রঞ্জি ট্রফির ম্যাচে মুখোমুখি বাংলা ও মুম্বই। চারটি ম্যাচের পর গ্রুপশীর্ষে থাকা মুম্বই এই ম্যাচ জিতলেই নক-আউট পর্ব নিশ্চিত করে ফেলবে।

তবে আগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে উত্তরপ্রদেশের কাছে প্রথম পরাজয়ের সম্মুখীন হতেই শক্তিবৃদ্ধি ঘটাল মুম্বই। বাংলা ম্যাচের দলে রাখা হলো পৃথ্বী শ-কে।

Ranji Trophy: বাংলার বিরুদ্ধে রঞ্জি ম্যাচে শক্তি বাড়াল মুম্বই

চোটের কারণে মাস ছয়েক বাইরে থাকা পৃথ্বী এবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন। গত বছরের অগাস্টে নর্দাম্পটনশায়ারের হয়ে খেলতে গিয়ে হাঁটুতে চোট লেগেছিল। তারপর থেকে ছিলেন মাঠের বাইরে। আইপিএলে তাঁকে দিল্লি ক্যাপিটালস ধরে রাখবে কিনা তা নিয়েও ছিল সংশয়। যদিও সৌরভের দিল্লি ক্যাপিটালস পৃথ্বীকে রেখেই দল গড়ে।

সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের শহরেই কামব্যাক ম্য়াচ খেলতে নামার কথা পৃথ্বীর। হাঁটুতে চোট লাগার পর লন্ডনেই অপারেশন করিয়েছিলেন। তিন মাস ধরে চলে রিহ্যাব। গত সপ্তাহের শেষের দিকেই বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে ফিটনেস টেস্ট দিয়েছিলেন পৃথ্বী। তারপরই খেলার ব্যাপারে সবুজ সঙ্কেত মেলে।

পৃথ্বী শ আরও আগেই কামব্যাক করতে পারতেন। যদিও এনসিএ-র মেডিক্যাল প্যানেলের প্রধান নীতীন প্যাটেল নানাবিধ স্কিল-বেসড ওয়ার্কলোডের সঙ্গে পৃথ্বী মানিয়ে নিতে পারছেন কিনা তা দেখেছেন। এ ছাড়াও তিন সপ্তাহ ধরে চলেছে হাই-ইনটেনসিটি মোবিলিটি ড্রিলস। এরপরই ফিটনেস নিয়ে সবুজ সঙ্কেত পান শ।

দেশের হয়ে ২০২১ সালের জুলাইয়ে শেষবার মাঠে নেমেছিলেন পৃথ্বী। গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টি২০ সিরিজের দলেও ছিলেন। গত বছর রঞ্জিতে ১০ ইনিংসে ৫৯৫ রান করেছিলেন। অসমের বিরুদ্ধে ৩৮৩ বলে ৩৮৭ রানের ইনিংসও খেলেন, যা রঞ্জিতে ব্যক্তিগত সর্বাধিক রানের নিরিখে দ্বিতীয়। কিন্তু আইপিএলে ধারাবাহিকতা দেখাতে পারেননি।

গত আইপিএলের মাঝামাঝি ক্যাপিটালসের একাদশে জায়গা হারান। ৮ ইনিংসে ১০৬ রান করেছিলেন। শ চোট পাওয়ার আগে ইংল্যান্ডের ঘরোয়া ওয়ান ডে প্রতিযোগিতায় ৪ ইনিংসে ৪২৯ রান করে সর্বাধিক রান সংগ্রহকারী ছিলেন। সমারসেটের বিরুদ্ধে ১৫৩ বলে ২৪৪ রান করেন। জয়ে ফিরতে এবার পৃথ্বীর কাছে বড় রান প্রত্যাশা করছে মুম্বই। অধিনায়ক অজিঙ্ক রাহানেও এবারের রঞ্জিতে সাফল্য পাননি। চাইবেন ইডেনেই ঘুরে দাঁড়াতে।

মুম্বই দল- অজিঙ্ক রাহানে (অধিনায়ক), শিবম দুবে, পৃথ্বী শ, জয় বিস্তা, ভূপেন লালওয়ানি, অমোঘ ভাটকাল, সুবেদ পার্কার, প্রসাদ পাওয়ার (উইকেটকিপার), হার্দিক তামোরে (উইকেটকিপার), সূর্যাংশ শেড়গে, তনুশ কোটিয়ান, অথর্ব আঙ্কোলেকর, আদিত্য ধুমল, মোহিত অবস্থি, ধবল কুলকার্নি, রয়স্টন ডায়াস, সিলভেস্টার ডি'সুজা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+