Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রঞ্জি ফাইনালের প্রথম দিনেই ১২ উইকেট! সৌরাষ্ট্রের বিরুদ্ধে ব্যাকফুটে বাংলা

রঞ্জি ট্রফির ফাইনালে ইডেনে প্রথম দিনেই পড়ল ১২ উইকেট। টস হেরে ব্য়াটিং করতে নেমে শাহবাজ ও অভিষেকের অর্ধশতরানে ভর করে বাংলা তোলে ১৭৪। জবাবে দিনের শেষে সৌরাষ্ট্র ২ উইকেটে ৮১ রান তুলেছে।

রঞ্জি ট্রফি ফাইনালের প্রথম দিনেই বাংলাকে ব্যাকফুটে পাঠাল জয়দেব উনাদকাটের সৌরাষ্ট্র। প্রথম দিনের শেষে বাংলার ১৭৪ রানের জবাবে সৌরাষ্ট্র ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৮১ রান তুলেছে। কাল সকালে প্রতিপক্ষের বেশ কয়েকটি উইকেট তুলে নিয়ে পাল্টা চাপ দেওয়াই লক্ষ্য মনোজ তিওয়ারির দলের।

শুরু থেকেই চাপে বাংলা

শুরু থেকেই চাপে বাংলা

আজ টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠায় সৌরাষ্ট্র। প্রথম ওভার থেকেই বাংলার ব্যাটারদের উপর চাপ বাড়াতে থাকেন সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাট ও চেতন সাকারিয়া। ১৭ রানে চার, ৩৪ রানে ৫ ও ৬৫ রানে বাংলার ৬ উইকেট পড়ে যায়। অভিমন্যু ঈশ্বরন ও সুদীপ ঘরামি কোনও রান না করেই সাজঘরে ফেরেন। এই ম্যাচে অভিষেক হয় সুমন্ত গুপ্তর, তিনি ১ রানের বেশি করতে পারেননি। অনুষ্টুপ মদজুমদার ১৬ ও মনোজ তিওয়ারি ৭ রানে আউট হন।

শাহবাজ-অভিষেকের লড়াই

শাহবাজ-অভিষেকের লড়াই

এই পরিস্থিতি থেকে দলকে কিছুটা লড়াইয়ে ফেরান শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল। সপ্তম উইকেট জুটিতে তাঁরা ১০১ রান যোগ করেন। ৫১তম ওভারে প্রথমে অভিষেককে আম্পায়ার লেগ বিফোর দেন। কিন্তু রিভিউ নিয়ে রক্ষা পান তিনি। দেখা যায় বল তাঁর ব্যাটে লেগেছিল, কোনও ফিল্ডার ক্যাচও ধরেননি। যদিও এই ওভারেই শাহবাজ আহমেদের উইকেটটি তুলে নেন ধর্মেন্দ্রসিং জাদেজা। শাহবাজ রিভিউ নেন, কিন্তু দেখা যায় বল তাঁর গ্লাভস ছুঁয়ে জমা পড়েছে ফিল্ডারের হাতে। চা বিরতির পর মাত্র ২ রানের ব্যবধানেই বাংলার শেষ তিন উইকেটের পতন হয়।

সপ্তম উইকেটে শতরানের পার্টনারশিপ

সপ্তম উইকেটে শতরানের পার্টনারশিপ

শাহবাজ আহমেদ ১১টি চারের সাহায্যে ১১২ বলে ৬৯ রান করেছেন। অভিষেক পোড়েল ৯৮ বলে ৫০ রান করেন। চেতন সাকারিয়া ৩৩ রানের বিনিময়ে ও জয়দেব উনাদকাট ৪৪ রানের বিনিময়ে তিনটি করে উইকেট দখল করেন। ১৯ রানে ২ উইকেট পেয়েছেন ধর্মেন্দ্রসিং জাদেজা। চিরাগ জনি ৩৩ রান খরচ করে দুটি উইকেট পেয়েছেন।

অ্যাডভান্টেজ সৌরাষ্ট্র

অ্যাডভান্টেজ সৌরাষ্ট্র

সৌরাষ্ট্র শিবির ভালোমতোই জানে কাল সকালে প্রথম এক ঘণ্টা গুরুত্বপূর্ণ। সে কারণে ঝোড়োগতিতে রান তুলতে থাকে নিজেদের ইনিংসের শুরু থেকেই। সপ্তম ওভারের প্রথম বলে ৩৮ রানে পড়ে প্রথম উইকেট। ১০ বলে ৬ রান করে জয় গোহিল আকাশ দীপের বলে বোল্ড হন। ১৫.২ ওভারে বিশ্বরাজ জাদেজা ৩৬ বলে ২৫ রান করে মুকেশ কুমারের বলে কট বিহাইন্ড হন। মুকেশ কুমার ৬ ওভারে ২৩ ও আকাশ দীপ ৮ ওভারে ২৮ রান দিয়ে ১টি করে উইকেট নিয়েছেন। ওপেনার হার্ভিক দেশাই ৫১ বলে ৩৮ ও চেতন সাকারিয়া ৯ বলে ২ রানে ক্রিজে আছেন। সৌরাষ্ট্র পিছিয়ে ৯৩ রানে, হাতে ৮ উইকেট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+