WPL 2024: বিরাটদের খোঁচা দিয়েই স্মৃতিদের শুভেচ্ছা রাজস্থান রয়্যালসের, নেট দুনিয়ায় আরসিবিকে নিয়ে মিমের বন্যা

১৬ মরশুমে বিরাট কোহলিরা যা, পারেননি, ঠিক সেটাই করে দেখালেন স্মৃতি মান্ধানারা। ডব্লিউপিএলের দ্বিতীয় মরশুমেই দিল্লি ক্যাপিটালসকে আট উইকেটে হারিয়ে খেতাব জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আর মহিলা ব্রিগেড খেতাব জিততেই সোশাল মিডিয়ায় চূড়ান্ত কটাক্ষের মুখে পড়তে হল পুরুষ দলকে। মিমের বন্যা বইতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়, তবে সবথেকে বেশি আলোড়ন ফেলেছে রাজস্থান রয়্যালসের শুভেচ্ছা বার্তা।

জয়ের জন্য আরসিবিকে অভিনন্দন জানাতে সাধারণ ভক্তদের পাশাপাশি , রাজস্থান রয়্যালসও সোশ্যাল মিডিয়ায় একটি মেম শেয়ার করেছে যা ইন্টারনেটে ঝড় তুলেছে। রাজস্থান রয়্যালস তাদের পোস্টে, আরসিবি মহিলা দলের শিরোপা জয় এবং বিখ্যাত কমেডি টিভি শো, "তারক মেহতা কা উল্টা চশমা" এর একটি দৃশ্যের মধ্যে সমান্তরাল দৃশ্যের অবতারণা করেছেন।

WPL 202

এই পোস্টের মাধ্যমে দেখানো হয়েছে, একটি ভারি সিলিন্ডারকে কত কষ্ট করে পুরুষদের তুলতে হয়। কিন্তু একজন মহিলা সহজেই সেটি তুলে নিয়ে যাচ্ছেন। অর্থ্যাত কাপ জিততে আরসিবি পুরুষ ও মহিলা দলের পার্থক্যকেই বোঝানো হয়েছে। এই পোস্টের মাধ্যমের আরসিবির মহিলা দলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পুরুষ দলের জন্য একটি সূক্ষ্ম খোঁচাও রয়েছে বলে বলে মনে হচ্ছে।


মিমের বন্যা বইছে আরসিবির পুরুষ দলকে নিয়ে। কোনও পোস্টে দেখানো হয়েছে দুই দলের মধ্যে শক্তির পার্থক্য। আবার সহমর্মিতার বার্তাও উঠে এসেছে কোহ‌লিদের জন্য। কেউ কেউ লিখেছেন, ছেলেরা আনুক বা মেয়েরা, ট্রফির মূল্য তো একই হয়। আরও এক নেটিজেন লিখেছেন, মহিলাদের পক্ষে সবকিছুই সম্ভব।

একধাপ এগিয়ে কোহলিকে দিয়েছেন বিশেষ পরামর্শ এক নেটিজেন। জানাচ্ছেন, আসন্ন আইপিএলে লড়াইয়ে নামার আগে যেন মন্ধানাকে প্রণাম করে নামেন তিনি। এমনই নানা মিম নিয়ে চলছে দেদার আলোচনা। যার সৌজন্যে এক্স হ্যান্ডেলে ট্রেন্ডিংয়ে চলে এসেছে আরসিবি।


সোশ্যাল মিডিয়ায় বিজয় মালিয়া লিখেছেন, 'উইমেন্স প্রিমিয়ার লিগ জেতার জন্য আরসিবি-র মহিলা দলকে অনেক শুভেচ্ছা জানাই। এর পাশাপাশি পুরুষ দলও এবার ট্রফি জিতলে ব্যাপারটা দারুণ হবে।' রবিবার স্মৃতি মান্ধানার নেতৃত্বে আরসিবি ট্রফি জেতার সঙ্গে সঙ্গে ভিডিও কল করেন বিরাট। মহিলা দলের সাফল্য ভাগ করে নেন। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় স্মৃতিদের সুপারউইম্যান বলে অ্যাখা দেন।

আইপিএলের আগেই বিরাটদের উপর চাপ বাড়িয়ে দিলেন স্মৃতিরা। এবারও আইপিএল না জিততে পারলে তারকা খচিত আরসিবি পুরুষ দলকে আরও কটাক্ষের মুখে পড়তে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+