IND vs AFG: শ্রেয়স-ঈশানের বিরুদ্ধে শাস্তিমূ‌লক ব্যবস্থা? আগুনে বিতর্কে এবার মুখ খুললে‌ন কোচ দ্রাবিড়

আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ারের না থাকা নিয়ে জল্পনা চরমে। কেন এই দুই ক্রিকেটারকে বিশ্বকাপের আগে শেষ টি২০ আন্তর্জাতিক সিরিজে ব্রাত্য রাখা হল তা নিয়ে চর্চা শুরু হয় বিগত কয়েকদিন ধরেই। উঠে এসেছিল শৃঙ্খলাজনিত সমস্যার কথাও। কিন্তু মোহালিতে প্রথম ম্যাচ শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে শ্রেয়স-ঈশান ইস্যুতে মুখ খুললেন কোচ রাহুল দ্রাবিড়।

দুই ক্রিকেটারের বিরুদ্ধে উঠেছিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। এমনটাও প্রকাশ্যে এসেছিল দুই ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বোর্ড। তাই তাঁদের রাখা হয়নি আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে। যদিও এই শাস্তি প্রদানের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন দ্রাবিড়।

IND vs AFG:

মোহালিতে প্রথম টি২০ ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেন, ' 'ঈশান কিষাণের বিরুদ্ধে শাস্তিমূলক কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই খবরের কোনও ভিত্তি নেই। দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীনই ঈশান বিশ্রাম চেয়েছিল। খেলা থেকে কিছুদিন বিরতি চায় ও। আমরা বিবেচনা করে ছুটি মঞ্জুর করেছিলাম। ঈশান এখনই খেলতে চাইছে না। যখন আবার খেলতে চাইবে, তখন ঘরোয়া ক্রিকেটে খেলে জাতীয় দলে ফিরবে। টিম ম্যানেজমেন্ট ওর পাশে রয়েছে।'

এর পাশাপাশি শ্রেয়স আইয়ার প্রসঙ্গে বলেন, 'দলে না রাখার অর্থ শ্রেয়সকে শাস্তি দেওয়া নয়।। এই দলে ও নেই। শ্রেয়স দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজেও খেলেনি। আমাদের হাতে অনেক ব্যাটসম্যান রয়েছে। সবাইকে এক সঙ্গে সুযোগ দেওয়া সম্ভব নয়। এর মধ্যে শ্রেয়সকে শাস্তি দেওয়ার প্রসঙ্গ কোথা থেকে আসছে তা আমার জানা নেই। আমার সঙ্গে নির্বাচকদের এমন কোনও আলোচনাও হয়নি।''

ঈশান নির্বাচকদের অনুরোধ করেছিলেন, তিনি মানসিকভাবে ক্লান্ত বোধ করছেন, কিছুদিনের জন্য ক্রিকেট থেকে বিরতি নিয়ে পরিবারের সাথে সময় কাটাতে চান। নির্বাচকরা ঈশানের অনুরোধে রাজি হন এবং তাঁকে বিরতি দেওয়া হয়।বিরতি পাওয়ার পর তাঁকে দুবাইয়ে পার্টি করতে দেখা গেছে। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের জন্য ঈশান কিষাণ প্রস্তুত ছিলেন বলেও খবর পাওয়া গেছে। কিন্তু এবার তাঁকে উপেক্ষা করলেন নির্বাচকরা।

IND vs AFG: বৃষ্টির আশঙ্কা নেই, প্রাকৃতিক কারণেই ভেস্তে যেতে পারে মোহালিতে ভারত-আফগানিস্তান ম্যাচ!
এরপর থেকে দাবানলের মতো খবরটা ছড়িয়ে পড়ে ঝাড়খণ্ডের তারকা ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে বিশ্বকাপের দলেও জায়গা দেওয়া হবে না। কিন্তু এই বিতর্কে আপাতত ইতি টানলেন দ্রাবিড়। দুই ক্রিকেটারের পাশে দাঁড়ালেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+