আইপিএল ২০২০ : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য প্রথম একাদশ
আইপিএল ২০২০ : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য প্রথম একাদশ
২১ সেপ্টেম্বর এবারের আইপিএল অভিযান শুরু করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার ভালো কিছু করতে বদ্ধপরিকর বিরাট কোহলিরা। আরসিবি-র সম্ভাব্য প্রথম একাদশ কী হতে পারে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

ওপেনে বিরাট ও পার্থিব
এবারও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে ওপেন করতে দেখা যাবে অধিনায়ক বিরাট কোহলি। সঙ্গে আরসিবি-র ইনিংস শুরু করতে পারেন পার্থিব প্যাটেল। কোনও কোনও ম্যাচে কর্নাটকের তরুণ ব্যাটসম্যান দেবদূত পাড়িক্কলকেও অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আরসিবি-র হয়ে ওপেন করতে দেখা যেতে পারে।

মিডিল অর্ডার
অস্ট্রেলিয় ওপেনার অ্যারন ফিঞ্চকে তিন নম্বরে নামাতে পারে আরসিবি ম্যানেজমেন্ট। চার নম্বরে নামতে পারেন এবি ডিভিলিয়ার্স।

অল-রাউন্ডার
অল-রাউন্ডার হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে এবার খেলতে দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস, ভারতের ওয়াশিংটন সুন্দর, পবন নেগি ও শিবম দুবেকে।

বোলিং বিভাগ
অভিজ্ঞ ডেল স্টেইন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলিং বিভাগকে নেতৃত্ব দিতে পারেন। উমেশ যাদব ও নভদীপ সাইনির মধ্যে যে কোনও একজন থাকবেন দলে। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে থাকবেন যুজবেন্দ্র চাহাল।












Click it and Unblock the Notifications