কোন এগারোর জোরে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের রণনীতি সাজাতে পারে বিরাট অ্যান্ড কোং

কোন এগারোর জোরে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের রণনীতি সাজাতে পারে বিরাট অ্যান্ড কোং

শক্তিশালী অস্ট্রলিয়াকে তাদেরই মাঠে টেস্ট সিরিজ হারানো ভারতীয় ক্রিকেট দল দেশের মাটিতে সাদা পোশাকে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করেছে। এই দুই সিরিজের ব্যবধানে চোট-আঘাতে জর্জরিত ভারতীয় ক্রিকেট দলে বেশকিছু পরিবর্তন ঘটানো হয়েছিল। করা হয়েছিল বেশকিছু পরীক্ষা-নীরিক্ষাও। সেগুলি সফলও হয়েছিল। ভারতের টেস্ট জার্সিতে প্রথমবার মাঠে নেমেই নজর কেড়েছেন মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দরের মতো তরুণ ক্রিকেটাররা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ঘোষিত ভারতীয় দলে সেসব নবাগতদের অন্তর্ভূক্ত করা হলেও, ম্যাচের প্রথম একাদশে তাঁদের জায়গা পাওয়ার সম্ভাবনা কার্যত ক্ষীণ। চোট সারিয়ে স্বমহিমায় ফিরে আসা দেশের প্রথম সারির ক্রিকেটারদের নিয়েই যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচে খেলতে নামবে টিম ইন্ডিয়া, তা বলার অপেক্ষা রাখে না। কোন এগারো জন ক্রিরেটারে ভর করে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের বৈতরণী পার করার পরিকল্পনা করতে পারে ভারত, তার একটা ধারণা নেওয়া যাক।

ওপেনে রোহিতের সঙ্গে কে

ওপেনে রোহিতের সঙ্গে কে

চোট সারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় টেস্ট দলের প্রথম একাদশে ফেরা রোহিত শর্মা, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে লাল বলের ফর্ম্যাটে দুর্দান্ত শতরান হাঁকিয়েছিলেন। ফলে কোনও অঘটন না ঘটলে ইনফর্ম হিটম্যানকে কার্যত চোখকান বুজে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে ভারতের হয়ে ওপেন করতে দেখা যাবে।

রোহিতের সঙ্গী কে হবেন, তা নিয়ে লড়াই মূলত তিন জনের। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের দুর্দান্ত ব্যাটিং করা শুভমান গিল ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ হয়েছেন। তবু ভারতীয় টিম ম্যানেজমেন্ট উইনিং ওপেনিং কম্বিনেশন ভাঙতে রাজি নয় বলে খবর। খুব অঘটন না ঘটলে এ লড়াইয়ে মায়াঙ্ক আগরওয়ালের এগিয়ে যাওয়ার কোনও সুযোগ নেই। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি কর্ণাটকী। অন্যদিকে অস্ত্রোপচারের ধকল সামলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা কেএল রাহুলকে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওপেন করতে নামানোটা ঠিক হবে না বলেই মত ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

তিনে পূজারা

তিনে পূজারা

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সেভাবে জ্বলে উঠতে না পারলেও অস্ট্রেলিয়ার মাটিতে চেতেশ্বর পূজারার সাহসী ব্যাটিং আরও একবার তাঁর জাত চিনিয়েছে। কোনও অঘটন না ঘটলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ভারতীয় ব্যাটিং অর্ডারের তিন নম্বর স্থানটি ডান হাতি ব্যাটসম্যানের জন্য সিমেন্ট এবং লোহা দিয়ে বাঁধানো।

মিডল অর্ডার

মিডল অর্ডার

চোট-আঘাত বা অন্য কোনও অঘটন না ঘটলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় ব্যাটিং অর্ডারের চার নম্বরে নিশ্চিতভাবেই নামবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। দেশের জার্সিতে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করে চলা সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে পাঁচ নম্বরেই ব্যাট করতে নামবেন। কেবল উইকেট কিপিং নয়, সাম্প্রতিক ব্যাটিং পারফরম্যান্সে ঋদ্ধিমান সাহাকে কিছুটা হলেও পিছনে ফেলে দেওয়া ঋষভ পন্থ সাউদাম্পনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চলেছেন। ভুলে গেলে চলবে না ইংল্যান্ডের স্যাঁতস্যাঁতে পরিবেশেই দুর্দান্ত শতরান রয়েছে ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যানের।

অতিরিক্ত ব্যাটসম্যান বনাম অল রাউন্ডার

অতিরিক্ত ব্যাটসম্যান বনাম অল রাউন্ডার

বিষয়টি সম্পূর্ণভাবে সাউদাম্পটনের পরিবেশ এবং পরিস্থিতির ওপর নির্ভর করবে। পিচ সিমার এবং পেসারদের সহায়ক হলে একজন অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে ভারতের প্রথম একাদশে হনুমা বিহারী সুযোগ পেতে পারেন। যিনি কয়েক দিন আগেও ইংল্যান্ডে কাউন্টি খেলতে ব্যস্ত ছিলেন। ফলে তিন পেসারের আক্রমণভাগকে অক্ষত রাখতে রবীন্দ্র জাদেজা বা রবিচন্দ্রণ অশ্বিনের যে কোনও একজনকে বাদ পড়তে হতে পারে। অন্যথায় বিহারীকে বাদ দিয়ে জাদেজা এবং অশ্বিনকে একসঙ্গে খেলাতে পারে ভারত। বরং সেই সম্ভাবনাই বেশি। কারণ বলের সঙ্গে ব্যাট হাতে সমানভাবে পারদর্শী দেশের দুই অল রাউন্ডার।

পেস বিভাগ

পেস বিভাগ

সন্দেহাতীতভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের পেস বিভাগকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামি। ইংল্যান্ডের পরিবেশে দুই ফাস্ট বোলারের সিম এবং সুইং-ই টিম ইন্ডিয়ার অন্যতম অস্ত্র হতে চলেছে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। উমেশ যাদবের সঙ্গে দলের তৃতীয় পেসার হওয়ার লড়াইয়ে বেশ খানিকটা এগিয়েই থাকবেন ইশান্ত শর্মা।

এক নজরে সম্ভাব্য প্রথম একাদশ

এক নজরে সম্ভাব্য প্রথম একাদশ

রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+