অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে উড়ন্ত পৃথ্বীর দুরন্ত ক্যাচ মুহূর্তে ভাইরাল
অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে উড়ন্ত পৃথ্বীর দুরন্ত ক্যাচ মুহুর্তে ভাইরাল
অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে খাতা খুলতে না পারলেও দুর্দান্ত ক্যাচ নিয়ে নজর কাড়লেন তরুণ পৃথ্বী শ। সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছে তাঁর এই ফিল্ডিং। মুগ্ধ হয়েছেন ক্রিকেট প্রেমীরা। যদিও প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া এ-র থেকে কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেট দল।

নিজেদের প্রথম ইনিংসের ৫৯তম ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রানে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া এ। ৭০ রানে অপরাজিত ছিলেন ক্যামেরন গ্রিন। ৪৪ রানে খেলছিলেন টিম পেইন। ভারতীয় পেসার উমেশ যাদবের একটি বাউন্সার পুল মারতে গেলে ব্যাটে-বলে সেভাবে সংযোগ ঘটাতে পারেননি পেইন। ফলে বল অল্প দূরত্ব অতিক্রম করে লেগ গালির কাছাকাছি স্থানের দিকে অগ্রসর হয়। সেই সময় সেখানে ফিল্ডিংরত পৃথ্বী শ পিছন দিকে শরীর ছুঁড়ে দিয়ে পেইনের ক্যাচ ধরেন।
পৃথ্বী শ-এর সেই ক্যাচের ভিডিও টুইটারে পোস্ট করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যা দেখে মুগ্ধ হয়েছেন ক্রিকেট প্রেমীরা। প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান করে ডিক্লিয়ার দিয়ে দেয় মেন ইন ব্লু। ২৪২ বলে ১১৭ রান করেন অধিনায়ক রাহানে। ১৪০ বলে ৫৪ রান করেন চেতেশ্বর পূজারা। শূন্য রান করে আউট হন তরুণ শুভমান গিল ও পৃথ্বী শ। অস্ট্রেলিয়া এ দলের হয়ে ৩ উইকেট নেন জেমস প্যাটিনসন। ২ উইকেট নেন এমজি নেসের ও টি হেড।
Good catch by Shaw!
— cricket.com.au (@cricketcomau) December 7, 2020
Paine's gotta go for 44 after a century stand with Green. Watch #AUSAvIND live: https://t.co/MfBZAvzAkr pic.twitter.com/yvhTgS1IvE
জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে এখনও পর্যন্ত ২৮৬ রান তুলেছে অস্ট্রেলিয়া এ। ১৭৩ বলে ১১৪ রান করে অপরাজিত রয়েছেন ক্যামেরন গ্রিন। ৮৮ বলে ৪৪ রান করেছেন টিম পেইন। ভারতের হয়ে ১৮ ওভার বল করে ৪৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন উমেশ যাদব। ১৯ ওভার বল করে ৭১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ২ উইকেট নিয়েছেন স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনও। উইকেট পাননি নবাগত কার্তিক ত্যাগী ও ভারতের বাঁ-হাতি চায়নাম্যান কুলদীপ যাদব।












Click it and Unblock the Notifications