(ম্যাচ প্রিভিউ) মোহালির মহারণ : ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কার্যত 'কোয়ার্টার ফাইনাল'

মোহালি, ২৬ মার্চ : ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে সারা ক্রিকেট বিশ্বেই আগ্রহ তুঙ্গে থাকে। সেটা এবারের টি ২০ বিশ্বকাপেও অটুট রয়েছে। মোহালিতে রবিবারের ম্যাচ কার্যত কোয়ার্টার সেমিফাইনালের চেহারা নিয়েছে। যে দল জিতবে, তারাই চলে যাবে সেমিফাইনালে।

টি২০ বিশ্বকাপ ২০১৬-র সম্পূর্ণ সূচী ও জরুরি তথ্য

প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে ৪৭ রানে পরাজয়ের পরে প্রথমে পাকিস্তান ও পরে বাংলাদেশের সঙ্গে কষ্টার্জিত জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনির ভারত। এখন যা অবস্থা তাতে সেমিফাইনালে উঠতে গেলে অস্ট্রেলিয়াকে কার্যত হারাতেই হবে ধোনিবাহিনীকে।

(ম্যাচ প্রিভিউ) মোহালির মহারণ : ভারত বনাম অস্ট্রেলিয়া

অন্যদিকে অজিদের অবস্থাও কোহলিদের মতোই। নিউ জিল্যান্ডের সঙ্গে জেতা ম্যাচ হেরে এখন অস্ট্রেলিয়াকেও ভারতের বিরুদ্ধে জিততেই হবে। তাহলেই সেমিফাইনালের রাস্তা খুতে পারে স্মিথবাহিনীর কাছে।

এই টুর্নামেন্টে ফেভারিট হিসাবে শুরু করেও প্রথম ম্যাচে হারের ধাক্কায় সেই তকমা খুইয়েছে ভারত। এখন সেমিফাইনালে ওঠার জন্য লড়াই করতে হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে ১ রানে জয়ের পরে নেট রান রেটে খুব বেশি উন্নতি না হওয়ায় অজিবাহিনীকে এই ম্যাচে হারাতেই হবে, নাহলে উপায় নেই।

অন্যদিকে অস্ট্রেলিয়া শুক্রবার মোহালিতেই পাকিস্তানের বিরুদ্ধে জেতায় মনোবল অনেকটা তুঙ্গে নিয়েই নামবে। আপাতত অজিরা গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে +০.৪৪ রান রেট নিয়ে। অন্যদিকে ভারত তৃতীয় স্থানে রয়েছে -০.৫৪ রান রেট নিয়ে। ফলে ভারতের কাছে সোজা ফর্মুলা হল জেতো, সেমিফাইনালে যাও।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, এবারের ম্যাচেও দল অপরিবর্তিতই থাকবে। বিশেষত বাংলাদেশ ম্যাচে যেভাবে জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ড্যরা মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করেছেন, তাতে নতুন প্রজন্ম চাপ সামলাতে প্রাথমিকভাবে তৈরি বলেই মত টিম ম্যানেজমেন্টের।

তবে শিখর ধাওয়ান, সুরেশ রায়না, রোহিত শর্মার ফর্ম চিন্তায় রেখেছে ধোনিকে। এই তিনজনের যেকোনও দুজন ফর্মে ফিরতে পারলেই অস্ট্রেলিয়াকে মোহালিতে হারানো খুব একটা অসুবিধার হবে না বলেই মত বিশেষজ্ঞদের।

ভারতীয় দল

মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি, সুরেশ রায়না, রোহিত শর্মা, যুবরাজ সিং, রবিচন্দ্রণ অশ্বিন, জসপ্রীত বুমরাহ, শিখর ধাওয়ান, হরভজন সিং, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, পবন নেগি, আশিস নেহরা, হার্দিক পাণ্ড্য, অজিঙ্ক রাহানে

অস্ট্রেলীয় দল

স্টিভ স্মিথ (অধিনায়ক), শ্যেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, অ্যাসটন এগার, জেমস ফকনার, জন হেস্টিংস, উসমান খোয়াজা, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যান্ড্ু টাই, অ্যাডম জাম্পা, পিটার নেভিল, মিচেল মার্শ, জোশ হ্যজেলউড, অ্যারন ফিঞ্চ, নাথন কুল্টার-নাইল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+