২০২৩-এর আগে এশিয়া কাপ নয়, ঠাঁসা আন্তর্জাতিক সূচিকেই কারণ দর্শাল এসিসি

২০২৩-এর আগে এশিয়া কাপ নয়, ঠাঁসা আন্তর্জাতিক সূচিকেই কারণ দর্শাল এসিসি

করোনা ভাইরাসের আবহে তাঁদের দেশে যে এশিয়া কাপ আয়োজন করা সম্ভব নয়, তা আগেই জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ফলে টুর্নামেন্ট যে চলতি বছরের মতো বাতিল হয়ে গিয়েছে, তা আর অপেক্ষা রাখে না। সে কথা স্বীকার করে টুর্নামেন্টের আগামী সংস্করণ কবে অনুষ্ঠিত হবে, তার একটা রূপরেখা আঁকল এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি। যে সংবাদ ক্রিকেট ফ্যানদের জন্য খুব একটা সুখকর নয়।

কী বলল এসিসি

কী বলল এসিসি

করোনা ভাইরাসের আবহে চলতি বছর আর এশিয়া কাপ আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়ে দিল এসিসি। ঠাঁসা আন্তর্জাতিক সূচির থাকায় ২০২২ সালেও টুর্নামেন্টের আসর বসানো সম্ভব নয় বলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে জানানো হয়েছে। তবে ২০২৩ সালের এশিয়া কাপ আয়োজন করার জন্য জানলা খোলা পাওয়া যাবে বলে আশার বাণী শুনিয়েছে এসিসি। টুর্নামেন্ট শুরুর দিন এবং সূচি পরে ঘোষণা করা হবে।

ঝুঁকি নিতে রাজি নয় শ্রীলঙ্কা

ঝুঁকি নিতে রাজি নয় শ্রীলঙ্কা

২০২০ সালে ৬ দেশের এশিয়া কাপের আসর বসার কথা ছিল শ্রীলঙ্কায়। করোনা ভাইরাসের কারণে স্থগিত করা হয়েছিল ওই টু্র্নামেন্ট। পরিবর্তে চলতি বছরই হওয়ার কথা ছিল হাই-প্রোফাইল ইভেন্ট। তবে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। রোজ নতুন করে কোভিড ১৯ পজিটিভ হচ্ছেন বহু মানুষ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার নামা না নেওয়ায় এ বছরের জন্য এশিয়া কাপ বাতিল করার পক্ষেই মত দিয়েছে আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

পিসিবি-র আভাস মিলল না

পিসিবি-র আভাস মিলল না

চলতি বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ। করোনা ভাইরাসের কারণে স্থগিত হতে চলা ওই টুর্নামেন্ট একই দেশের মাটিতে ২০২৩ সালে আয়োজন করা হতে পারে বলে খবর। তার আগে অর্থাৎ ২০২২ সালে পাকিস্তানে আরও একটি এশিয়া কাপের আসর বসানো হতে পারে বলে সে দেশের ক্রিকেট বোর্ডের তরফে আভাস দেওয়া হয়েছিল। যদিও সেই দাবি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।

এশিয়া কাপের টি২০ ফর্ম্যাট

এশিয়া কাপের টি২০ ফর্ম্যাট

আগে ৫০ ওভারের ফর্ম্যাটে একে অপরের বিরুদ্ধে মোকাবিলায় নামত এশিয়ার ক্রিকেট খেলিয়ে দেশগুলি। তবে বর্তমানে এশিয়া কাপের ফর্ম্যাট পরিবর্তন হয়েছে। নির্বাচিত ৬টি দল টি২০ ফর্ম্যাটে লড়াইয়ে অবতীর্ণ হয়। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার পাশাপাশি এবারের এশিয়া কাপে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশ, আফগানিস্তান এবং মালেশিয়ারও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+