পিঙ্ক টেস্ট: বিরাটের ৭০তম আন্তর্জাতিক শতরানের মাইলস্টোন,সংকটে সচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ?

পিঙ্ক টেস্ট: বিরাটের ৭০তম আন্তর্জাতিক শতরানের মাইলস্টোন,সংকটে সচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ?

বয়স ৩১! এই বয়সেই ক্রিকেট কেরিয়ারের ৭০তম আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন বিরাট। কেয়িরারে শেষে কোথায় গিয়ে থামবেন তা বিরাটই নিজেই জানেন, তবে সচিনের ১০০ টি শতরানের কীর্তি এখন আর সুরক্ষিত কিনা, সেই প্রশ্ন উঠছেই।

20th Test century as Captain of India ✅
27th Test century of his career ✅
70th International century ✅
41st international century as captain (joint-most)✅
1st Indian to hit a century in day/night Test ✅#KingKohli pic.twitter.com/q01OKPauOu
— BCCI (@BCCI) November 23, 2019

সচিনের সেঞ্চুরি সংখ্যা

সচিনের সেঞ্চুরি সংখ্যা

২৪ বছরের ক্রিকেট কেরিয়ারে ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর ১০০টি আন্তর্জাতিক শতরানের বিরল নজির গড়েছিলেন। ৪৯টি ওডিআই শতরানের পাশাপাশি ৫১টি টেস্ট শতরান হাঁকিয়েছিলেন সচিন। সবমিলিয়ে কেরিয়ারে ১০০টি সেঞ্চুরি ছিল।

বিরাটের শতরান সংখ্যা

বিরাটের শতরান সংখ্যা

ইডেনে ঐতিহাসিক পিঙ্ক বল টেস্ট খেলতে নেমে কেরিয়ারের প্রথম পিঙ্ক শতরান হাঁকালেন বিরাট। বলের রঙ লাল হোক বা পিঙ্ক তিনি যে অন্য গ্রহের ব্যাটসম্যান তা আরও একবার বুঝিয়ে দিলেন বিরাট কোহলি। টেস্টে এটি বিরাটের ২৭ তম শতরান। অন্যদিকে ওডিআইয়ে ৪৩টি শতরান অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৭০টি শতরান হাঁকিয়েছেন বিরাট। সচিনের একশোটি শতরানের মাইলস্টোন ছোঁয়া থেকে ৩০টি শতরান দূরে রয়েছেন বিরাট

আন্তর্জাতিক শতরানের বিচারে বিরাটের আগে কারা

আন্তর্জাতিক শতরানের বিচারে বিরাটের আগে কারা

আন্তর্জাতিক শতরানের বিচারে বিরাটের আগে রয়েছেন দুই কিংবদন্তি। ক্রিকেট কেরিয়ারে রিকি পন্টিংয়ের সব মিলিয়ে ৭১টি শতরান ছিল। পন্টিংয়ের কেরিয়ারে ৪১টি টেস্ট শতরান ও ৩০টি ওডিআই শতরান ছিল।

আর এই তালিকায় সবার উপরে ১০০টি শতরান করে ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকর। বিরাটের উপরে আন্তর্জাতিক শতরানের বিচারে রয়েছেন শুধু এই দুই কিংবদন্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+