Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে ভারত-পাকিস্তান! বিসিসিআইয়ের সবুজ সংকেতের অপেক্ষায় পিসিবি

টি২০ বিশ্বকাপ পর্ব সমাপ্ত হয়েছে। এরপর আইসিসি পুরুষদের ক্রিকেটে পরবর্তী ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৫ সালের ফেব্রুয়ারি পাকিস্তানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ভারতীয় দল পাকিস্তানে আদৌও খেলতে যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা আছে। এরমধ্যে প্রকাশ্যে এল চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বিন্যাস।

সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুসারে, আটটি দলকে দুটি গ্রুপ ভাগ করা হয়েছে। এ-গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড। বি-গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান। ২০১৭ সালের পর চ্যাম্পিয়ন্স ট্রফি হবে একদিনের ফর্ম্যাটে।

Champions Trophy

পিসিবির পরিকল্পনা অনুসারে, ২০২৫ সালের ১ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে পারে। বার্বাডোজে টি-২০ বিশ্বকাপ ফাইনাল দেখতে আমন্ত্রণ জানানো হয়েছিল পিসিবি প্রধান মহসিন নকভিকে। সেখানে গিয়ে তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ ম্যাচের সূচি জমা দিয়েছেন। নিরাপত্তাজনিত কারণে ভারতের ম্যাচ লাহোরে রাখা হয়েছে।

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ৯ মার্চ অবধি। ১০ মার্চ রিজার্ভ ডে রাখা হয়েছে। ম্পিয়ন্স ট্রফির ১৫ ম্যাচের একটি ড্রাফ্ট জমা দিয়েছে। তাতে ৭ ম্যাচ লাহোরে, তিনটি করাচিতে এবং ৫টি রাওয়ালপিন্ডিতে রেখেছে পিসিবি। উদ্বোধনী ম্যাচ করাচিতে রাখা হয়েছে। এবং ২টি সেমিফাইনাল করাচি ও রাওয়ালপিন্ডিতে রাখা হয়েছে। এবং ফাইনাল লাহোরে।

২০০৮ সালের পর ভারত পাকিস্তান সফরে যায়নি। ২০১২-১৩ মরশুমের পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ। বিসিসিআই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়ার বিষয়টি নির্ভর করবে ভারত সরকারের সবুজ সঙ্কেতের উপরেই।

এর আগে ২০২৩ সালের এশিয়া কাপ পাকিস্তানে খেলতে যেতে চায়নি ভারত। তাদের দাবি মেনে পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কাতে প্রতিযোগিতার বেশির ভাগ আয়োজন করা হয়েছিল। ফাইনালও শ্রীলঙ্কাতে হয়েছিল। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি যাতে তাদের দেশ থেকে সরানো না হয় তার আপ্রাণ চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

টি২০ বিশ্বকাপের পরই ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা। টি-২০ ক্রিকেটে তরুণদের কাঁধেই ভর করবে টিম ইন্ডিয়া, সেটা স্পষ্ট। তবে একদিনের ও টেস্ট দলের খোলনলচে বদলাবে না বলে ইঙ্গিত দিয়েছেন বোর্ড সচিব জয় শাহ।

জয় শাহ সিনিয়রদের হাত ধরেই ভারত এবার চ্যাম্পিয়ন্স ট্রফি ও টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়কে পাখির চোখ করছে। উল্লেখ্য, ভারত পরপর ২ বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও ট্রফি জিততে পারেনি। তৃতীয় প্রচেষ্টায় টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব ঘরে তুলতে চায় বিসিসিআই। তাছাড়া ২০২৫-এ অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ওয়ান ডে ফর্ম্যাটের মিনি বিশ্বকাপ জয়েও মরিয়া টিম ইন্ডিয়া।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+