আইপিএল ২০২০: কেকেআরের কেনা কোটিপতি কামিন্সের থেকে এই উপহার চাইলেন বান্ধবী

আইপিএলের মাল্টি মিলিয়ানিয়ার! ১৫.৫০ কোটিতে অস্ট্রেলিয়ার পেসার প্য়াট কামিন্সকে আইপিএল ২০২০-র জন্য কিনেছে কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলের মাল্টি মিলিয়ানিয়ার! ১৫.৫০ কোটিতে অস্ট্রেলিয়ার পেসার প্য়াট কামিন্সকে আইপিএল ২০২০-র জন্য কিনেছে কলকাতা নাইট রাইডার্স।

আইপিএল টুর্নামেন্টে ইতিহাসে এই অস্ট্রেলিয়ান এখন দ্বিতীয় সর্বোচ্চ দামী ক্রিকেটার। আবার বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় বিক্রি হওয়ার ক্রিকেটার। এর আগে ১৬ কোটিতে বিক্রি হয়েছিলেন যুবরাজ সিং।

আইপিএল ২০২০: কেকেআরের কেনা মাল্টি মিলিয়ানিয়ার কামিন্সের থেকে এই উপহার চাইলেন বান্ধবী

কোটি টাকার ক্রিকেট লিগে কোটিপতি হওয়ার পর অবশ্য পা মাটিতেই রাখছেন বলে উল্লেখ করলেন কামিন্স। ২৬ ডিসম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে মাঠে নামছে অস্ট্রেলিয়া। দলে অন্যতম প্রধান বোলিং স্তম্ভ কামিন্স।

কামিন্সের থেকে এই উপহার চাইলেন বান্ধবী

তার আগে কামিন্স বলেছেন, 'কোটিপতি হলেও ক্রিকেটার হিসেবে তিনি কোনও দিনও নিজেকে পাল্টাবেন না। মানুষ কামিন্স আগামী দিনেও একই থাকবে। '

সেই সঙ্গে এই বিপুল পরিমাণ টাকা নিয়ে কামিন্স কী করবেন, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে অজি পেসার বলেন, ' কোটিপতি হওয়া নিয়ে মাথা ঘামাচ্ছি না। এই অর্থ নিয়ে কী করব, এখনও কোনও পরিকল্পনা করিনি।'

এরপরই মজা করে কামিন্স জুড়েছেন, 'আইপিএলে কোটিপতি হওয়ার পর বান্ধবী আবদার জুড়েছে। বাড়ির পোষ্য়ের জন্য পুতুল কিনতে চেয়েছে বান্ধবী। এই টাকার কী করবে ও ঠিক করে নিয়েছে। আমার তাই আর কোনও বিশেষ পরিকল্পনা নেই!'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+