পাঁচ মাস পর সানিয়ার সঙ্গে দেখার সুযোগ, ভারত-পাক সম্পর্ক আর নিজেদের প্রেম নিয়ে কী বললেন শোয়েব

পাঁচ মাস পর সানিয়ার সঙ্গে দেখার আশা শোয়েবের, দুই দেশের সম্পর্ক আর নিজেদের প্রেম নিয়ে কী বললেন মালিক

বিয়ের পর ১২ বছর কেটে গিয়েছে। করোনা লকডাউনে এই প্রথম এতটা সংকটে পড়তে হয়েছে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে সংকটের মাঝে পাকিস্তানে আটকে রয়েছেন শোয়েব মালিক। স্ত্রী সানিয়া মির্জা ও ছেলে ইজহান তখন ভারতে আটকে। এভাবেই পাঁচ মাস কেটে যাওয়ার পর জুলাইয়ে মুখোমুখি হবেন শোয়েব-সানিয়া।

পাঁচ মাস পর সানিয়ার সঙ্গে দেখার সুযোগ, ভারত-পাক সম্পর্ক আর নিজেদের প্রেম নিয়ে কী বললেন শোয়েব

পাকিস্তান দল ইংল্যান্ড সফরে গেলেও সেই দলের সঙ্গে যাচ্ছেন না শোয়েব। বোর্ডের থেকে বিশেষ অনুমতি মেলায় ভারতে স্ত্রী-ছেলের সঙ্গে সময় কাটিয়ে তারপর ইংল্যান্ডের বিমান ধরবেন তিনি। তার আগে সানিয়ার সঙ্গে তাঁর বিয়ের প্রসঙ্গ নিয়ে এক প্রতিক্রিয়ায় আবেগঘন হয়ে পড়লেন শোয়েব মালিক।

বিভিন্ন সময় সীমান্তের সমস্যার কারণে ভারত-পাক সম্পর্কে চিড় ধরেছে। দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কে চাপানোতাড় চলে থাকে। কিন্তু এর মাঝেও শোয়েব -সানিয়ার সম্পর্ক এক উদাহরণ তৈরি করেছে। সেই নিয়ে শোয়েব বলেছেন, 'সঙ্গী কোন দেশের,ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে সম্পর্ক কেমন- এই সব বিষয়গুলোর নিয়ে বিয়ের সম্পর্কে কোনও যোগ নেই। কাউকে ভালোবেসে বিয়ে করলে এই সব বিষয়গুলো তুচ্ছ হয়ে যায়। দুই দেশের মধ্যে কী সমস্যা চলছে তা ভালোবাসার মাঝে আসে না। '

প্রসঙ্গত ২০০৮ সালে হায়দরাবাদে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে ভারতীয় টেনিস কুইন সানিয়া মির্জা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সম্পর্কের ১২ বছর পার করে দুই দেশের সম্পর্কের জটিলতায় তাঁদের ভালবাসায় যে ভাঁটা পড়েনি, তা আরও একবার বুঝিয়ে দিলেন শোয়েব-সানিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+