ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দামি বিয়ে, প্রকাশ্যে মিস্টার এ্যান্ড মিসেস বিরুষ্কা
বিরাট কোহলি এবং অনুষ্কার শর্মার বিয়ে নিয়ে গত এক সপ্তাহ ধরেই উত্তাল ভারতীয় সংবাদমাধ্যম। গত এক মাস ধরেই শোনা যাচ্ছিল বিরাট ও অনুষ্কা ডিসেম্বরেই বিয়ে করছেন। ইটালিতে এই বিয়ে কথা বলেও খবর চাউড় হয়।
সব জল্পনা, সব অনুমান শেষ। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা জানিয়ে দিলেন তাঁরা এখন বিবাহিত দম্পতি। ইটালির তাসকানির একটি কান্ট্রিসাইট রিসর্টে সাতপাকে বাধা পড়েন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। টুইটারে নিজেই বিয়ে কথা জানিয়ে বিশাল একটি খোলা চিঠি দিয়েছেন নব দম্পতি। এই চিঠিতে সবাইকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
বিরাট কোহলি এবং অনুষ্কার শর্মার বিয়ে নিয়ে গত এক সপ্তাহ ধরেই উত্তাল ভারতীয় সংবাদমাধ্যম। গত এক মাস ধরেই শোনা যাচ্ছিল বিরাট ও অনুষ্কা ডিসেম্বরেই বিয়ে করছেন। ইটালিতে এই বিয়ে কথা বলেও খবর চাউড় হয়। কিন্তু, বিরাট বা অনুষ্কা কেউই এই খবরের সত্যতা কখনও নিশ্চিত করেননি। এর মধ্যে মিলান থেকে কয়েক কিলোমিটার দূরে তাসকানির একটি রিসর্টে হিন্দু মতে বিয়ের প্রস্তুতির ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় বিরাট ও অনুষ্কার বিয়ে নিয়ে আরও উত্তেজনা বাড়ে।
জানা গিয়েছে, ইতালিতে যে রিসর্টে বিরাট ও অনুষ্কা সাতপাকে বাঁধা পড়েছেন তা এক্কেবারে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। বিরাট ও অনুষ্কা তাঁদের করা টুইটার পোস্টে লিখেছেন, 'সারা জন্ম ভালোবাসার বাহুডোরে আবদ্ধ হওয়ার জন্য আজ থেকে আমরা একে অপরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আমরা সত্যি আশীর্বাদধন্য যে এমন একটা খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারছি। এই সুন্দর দিনটি আরও বেশি করে বিশেষ হয়ে উঠবে ভক্ত এবং শুভাঙ্কাঙ্খিদের ভালবাসা ও সমর্থনে। আমাদের জীবনের এমন একটা যাত্রায় আপনাদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণের জন্য অনেক ধন্যবাদ। '
Today we have promised each other to be bound in love forever. We are truly blessed to share the news with you. This beautiful day will be made more special with the love and support of our family of fans & well wishers. Thank you for being such an important part of our journey. pic.twitter.com/Scobdiqk7l
— Anushka Sharma (@AnushkaSharma) December 11, 2017
Today we have promised each other to be bound in love for ever. We are truly blessed to share the news with you.This beautiful day will be made more special with the love and support of our family of fans & well wishers. Thank you for being such an important part of our journey. pic.twitter.com/aobTUwMNAK
— Virat Kohli (@imVkohli) December 11, 2017
Click it and Unblock the Notifications