শতরান হাতছাড়া ধাওয়ানের, বিরাট-রাহুল-পান্ডিয়ার ব্যাটে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় স্কোর ভারতের

শতরান হাতছাড়া ধাওয়ানের, বিরাট-রাহুল-পান্ডিয়ার ব্যাটে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় স্কোর ভারতের

ফর্মে ফিরলেন শিখর ধাওয়ান, তবে একটুর জন্য শতরান হাতছাড়া করলেন। দাপটে ব্যাটিং করলেন বিরাট কোহলি। শেষবেলায় কেএল রাহুল ও ক্রুনাল পান্ডিয়ায় ঝড়ো ব্যাটিংয়ের সৌজন্যে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে চালকের আসনে বসার সুযোগ পেল ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৭ রান তুলল টিম ইন্ডিয়া।

শতরান হাতছাড়া ধাওয়ানের, বিরাট-রাহুল-পান্ডিয়ার ব্যাটে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় স্কোর ভারতের

টস ভাগ্যে ইয়ন মর্গ্যানের থেকে বিরাট কোহলি যে অনেকটাই পিছিয়ে, তা প্রমাণ হচ্ছে বারবার। সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের টি২০ সিরিজে মাত্র এক বার টসে জিতেছে ভারত অধিনায়ক। ওয়ান ডে ফর্ম্যাটেও সেই ধারা অব্যাহত থাকল। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে টসে হেরে খুব একটা হতাশ নন বিরাট। তাঁর কথায়, টসে জিতলে তিনি আগেই ব্যাটিং করতেন।

অধিনায়কের বক্তব্যের সমর্থনে ধীরে হলেও ভারতের হয়ে শুরুটা ভালই করেন ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। দুই ব্যাটসম্যানের মধ্যে ৬৪ রানের পার্টনারশিপ। ইতিমধ্যে মার্ক উডের বলে ডান হাতে চোট পান হিটম্যান। যন্ত্রণা নিয়ে ব্যাটিং করে ২৮ রানের বেশি করতে পারেননি রোহিত। চারটি বাউন্ডারি আসে তাঁর ব্যাট থেকে।

রোহিত সাজঘরে ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি শিখর ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে দাপটের সঙ্গে ব্যাটিং করতে থাকেন। ইতিমধ্যে আদিল রশিদের বলে গব্বরের একটি সহজ ক্যাচ ফেলে দেন মইন আলি। দুই ভারতীয় ক্রিকেটারের মধ্যে ১০৫ রানের পার্টনারশিপ হয়। ৬০ বলে ৫৬ রান করে মার্ক উডের বলে মইন আলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান বিরাট। তিনি ৬টি বাউন্ডারি হাঁকান। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন শিখর ধাওয়ান। তাঁর ১০৬ বলে ৯৮ রানের ইনিংস ১১টি চার ও দুটি ছক্কা দিয়ে সাজানো।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ব্যাট হাতে ব্যর্থ হন শ্রেয়স আইয়ার (৬) ও হার্দিক পান্ডিয়া (১)। শেষবেলায় চালিয়ে খেলে ভারতকে বড় স্কোর খাড়া করতে সাহায্য করেন কেএল রাহুল। অভিষেকেই দুর্দান্ত ব্যাটিং করে ক্রিকেট প্রেমীদের মন জয় করলেন ক্রুনাল পান্ডিয়া। ৪৩ বলে ৬২ রান করেন রাহুল। ৪টি চার ও ৪টি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ৩১ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন পান্ডিয়া। তিনি ৭টি চার ও ২টি ছক্কা হাঁকান। দুই ক্রিকেটারের মধ্যে ১১২ রানের পার্টনারশিপও হয়। ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নেন বেন স্টোকস। দুই উইকেট নেন মার্ক উড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+