আইসিসি প্রস্তাবিত ৪ দিনের টেস্টের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার এই স্পিনার

আইসিসি প্রস্তাবিত ৪ দিনের টেস্টের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার এই স্পিনার

আইসিসি প্রস্তাবিত চার দিনের টেস্ট নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইতিবাচক সংকেত দিলেও এ ব্যাপারে নিজের আপত্তির কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন। যদিও এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলয়ার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি।

৫ নয় ৪

৫ নয় ৪

টি-টোয়েন্টির যুগে ক্রিকেট বিশ্বে ক্রমে জনপ্রিয়তা হারাচ্ছে পাঁচ দিনের টেস্ট। তাই লাল বলের ফর্ম্যাটকে কিছুটা সংক্ষিপ্ত করার ভাবনায় রয়েছে আইসিসি। টেস্ট পাঁচের পরিবর্তে চার দিনের হলে, ম্যাচের শিথিলতা কিছুটা কমবে বলেই মনে করছে আইসিসি।

২০২১-র আগে নয়

২০২১-র আগে নয়

আইসিসি-র একটি সূত্রের দাবি, ২০২১-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ দিনের ফর্ম্যাট অন্তর্ভূক্ত করা হবে না। কারণ বিষয়টি বাস্তবায়িত করতে আইসিসি আরও কিছুটা সময় নিতে চায় বলে জানানো হয়েছে।

২০২৩-র টেস্ট চ্যাম্পিয়নশিপ

২০২৩-র টেস্ট চ্যাম্পিয়নশিপ

২০২৩-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে এই নতুন ফর্ম্যাট চালু করা হবে বলে আইসিসি-র একটি সূত্রের তরফে দাবি করা হয়েছে। উল্লেখ্য বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটে চার দিনের টেস্ট ম্যাচ চালু রয়েছে। তাই আন্তর্জাতিক ক্ষেত্রে এই নতুন ফর্ম্যাটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ক্রিকেটারদের সমস্যা হবে না বলে আইসিসি-র প্রাথমিক ধারণা।

নিয়মে পরিবর্তন

নিয়মে পরিবর্তন

সূত্রের খবর, টেস্ট ম্যাচ পাঁচের পরিবর্তে চার দিনের হলে প্রতি দিনের ওভার সংখ্যা বাড়িয়ে দেওয়ার ভাবনা নিয়েছে আইসিসি। ৯০-র পরিবর্তে তা ৯৮ করা হবে বলে ভাবা হয়েছে। অর্থাৎ সবমিলিয়ে চার দিনের টেস্ট ৫৮ ওভার কম খেলানো হবে বলে জানাচ্ছেন পরিসংখ্যানবিদরা।

আন্তর্জাতিক ক্ষেত্রে চার দিনের টেস্ট

আন্তর্জাতিক ক্ষেত্রে চার দিনের টেস্ট

২০১৭ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে চার দিনের টেস্ট খেলেছিল দক্ষিণ আফ্রিকা। ২০১৯-এই ঐতিহাসিক লর্ডসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে চার দিনের টেস্ট খেলেছিল ইংল্যান্ড।

বিরোধী লায়ন

বিরোধী লায়ন

চার দিনের টেস্টের সম্পূর্ণ বিরোধী অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন। তাঁর কথায়, টেস্ট ক্রিকেটের পঞ্চম দিন ভীষণই গুরুত্বপূর্ণ। টেস্ট চার দিনের হলে খেলায় সেই বাঁধুনি ও চাপের মুহূর্তগুলো থাকবে না বলেই মত অজি স্পিনারের। বিষয়টি আরও একবার ভেবে দেখার জন্য আইসিসি-র কাছে অনুরোধ করেছেন লায়ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+