সিএসকে-র জন্য ধোনিই যথেষ্ট, কেন তা জানালেন মালিক শ্রীনি

সিএসকে-র জন্য ধোনিই যথেষ্ট, কেন তা জানালেন মালিক শ্রীনি

আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস ইতিমধ্যেই এই মরসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে। সামনে থেকে অনুশীলনের নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি স্বয়ং। কেমন চলছে দলের প্রস্তুতি, তা দেখতে খোদ চিপক ঘুরে যান সিএসকে-র মালিক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি এম শ্রীনিবাসন। দলের অধিনায়ককে তিনি প্রশংসায় ভরিয়ে দিলেন।

সফলতার জন্য দায়ী ধোনি

সফলতার জন্য দায়ী ধোনি

এখনও পর্যন্ত তিন বার আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংস। দুই বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে হলুদ ব্রিগেড। এই সাফল্যে কৃতিত্ব অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দিয়েছেন সিএসকে মালিক এন শ্রীনিবাসন। তাঁর বক্তব্য, আইপিএলের প্রথম মরসুম থেকেই চেন্নাইয়ের সঙ্গে জুড়ে রয়েছেন মাহি। প্রাক্তন ভারত অধিনায়কের ধারাবাহিকতা এবং বিশ্বাসযোগ্যতায় তিনি মুগ্ধ বলেও জানিয়েছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি।

চেন্নাইয়ে ভালোবাসায় মিশে গিয়েছেন মাহি

চেন্নাইয়ে ভালোবাসায় মিশে গিয়েছেন মাহি

২০০৮ সালে দেশে অনুষ্ঠিত হওয়া প্রথম আইপিএলেই মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক হিসেবে নির্বাচন করেছিল চেন্নাই সুপার কিংস। সেই সিদ্ধান্ত যে কতটা সঠিক, তা ইতিহাসই প্রমাণ করে। আসলে চেন্নাইয়ে পৌঁছে ধোনি মানুষের ভালোবাসায় মিশে গিয়েছেন বলে মনে করেন এন শ্রীনিবাসন।

চেন্নাই ও ধোনি

চেন্নাই ও ধোনি

চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও পর্যন্ত ১১টি আইপিএল খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। নিষেধাজ্ঞা জারি থাকায় ২০১৬ ও ২০১৭ সালের আইপিএল খেলেনি চেন্নাই সুপার কিংস। সেই সময় পুনে সুপারজায়েন্টসকে নেতৃত্ব দিয়েছিলেন ধোনি। চেন্নাইকে মোট ১৯৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাহি। ১১৯টিতে জয় হাসিল করেছেন। ৭৬টি ম্যাচ হেরেছেন।

প্রমাণ করার বছর

প্রমাণ করার বছর

করোনা ভাইরাসের আবহে ২০২০ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে হয়েছিল আইপিএল। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার প্লে-অফে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল সিএসকে। তাই এবার ভাল কিছু করতে বদ্ধপরিকর এমএস ধোনির দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+