সিএসকে-এর জার্সিতে আর কদিন খেলবেন ধোনি, জানালেন শ্রীনিবাসন

সিএসকে-এর জার্সিতে আর কদিন খেলবেন ধোনি, জানালেন শ্রীনিবাসন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও মহেন্দ্র সিং ধোনি এখনও বহুদিন আইপিএল খেলবেন বলে ইতিমধ্যেই জানিয়েছে চেন্নাই সুপার কিংস। এবার এই ইস্যুতে মুখ খুললেন দলের মালিক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন। তিনি ঠিক কী বলেছেন, তা জেনে নেওয়া যাক।

সিএসকে-এর হয়েই খেলবেন ধোনি

সিএসকে-এর হয়েই খেলবেন ধোনি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মহেন্দ্র সিং ধোনি আরও অনেক বছর চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলবেন বলে জানিয়েছেন দলের মালিক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন। ধোনিকে সর্বকালের সেরা ভারতীয় ক্রিকেটার বলেও আখ্যা দিয়েছেন শ্রীনি।

আর কি বাকি রয়েছে

আর কি বাকি রয়েছে

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই ২০০৭ সালের টি-টোয়েন্টি ও ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। দেশকে ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসকে তিন বার আইপিএল চ্যাম্পিয়ন করা ধোনির দেশকে দেওয়ার মতো আর কিছু অবশিষ্ট নেই বলে মনে করেন শ্রীনি।

ধোনি মানেই সাফল্য

ধোনি মানেই সাফল্য

মহেন্দ্র সিং ধোনির নাম শুলেই সবার আগে সাফল্যের কথা মাথায় আসে এন শ্রীনিবাসনের। তাঁর দাবি, ধোনির মতো একাগ্র এবং নিষ্ঠাবান ক্রিকেটার তিনি দেখেননি। ক্রিকেট মাঠে এমএস-কে ছোঁয়ার ক্ষমতা কারও নেই বলে দাবি শ্রীনির।

আরবে আইপিএল জিতবে সিএসকে

আরবে আইপিএল জিতবে সিএসকে

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলা আইপিএল চেন্নাই সুপার কিংস জিতবে বলে আশা করেছেন দলের মালিক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন। আন্তর্জাতিক কেরিয়ারে ছেদ পড়লেও ধোনির মধ্যে যে এখনও ক্রিকেট বাকি রয়েছে, তা এবারের আইপিএলে প্রমাণ হবে বলে মনে করেন শ্রীনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+