Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইংল্যান্ডেও এবার মুম্বই ইন্ডিয়ান্সের দল, দ্য হান্ড্রেডের ওভাল ইনভিন্সিবলসের মালিকানা কিনল রিলায়েন্স

The Hundred: দ্য হান্ড্রেডেও এবার আইপিএল দলের মালিকানা। ইতিহাস গড়ল মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির কর্ণধার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ওভালের দলটির মালিকানার ৪৯ শতাংশ মুকেশ আম্বানির সংস্থা কিনল। অপ্রত্যাশিত দরে।

আজ ছিল ভার্চুয়াল অকশন। ত্রিমুখী লড়াইয়ে শেষ হাসি হাসল রিলায়েন্স। বিডিং প্রক্রিয়ায় তারা পিছনে ফেলে দিল সিলিকন ভ্যালি টেক কনসর্টিয়াম (যাতে ছিলেন গুগল, মাইক্রোসফট ও অ্যাডোবের চিফ এগজিকিউটিভরা) এবং প্রাইভেট ইক্যুয়িটি ফার্ম সিভিসি ক্যাপিটালসকে।

সারে, ইসিবি ও রিলায়েন্সের অর্থনৈতিক উপদেষ্টারা এবার প্রয়োজনীয় নথিতে সই-সাবুদ সেরে ফেলবেন। ইংল্যান্ড অ্য়ান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি। আগামী সপ্তাহের আগে এই চুক্তির পরিমাণ বা মালিকানা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ওভাল ইনভিন্সিবলসের ভ্যালুয়েশন ১২৩ মিলিয়ন পাউন্ড। ফলে ৬১ মিলিয়ন পাউন্ডের মতো দিয়ে রিলায়েন্স ৪৯ শতাংশ মালিকানা সুনিশ্চিত করেছে।

মুকেশ আম্বানি এশিয়ার সবচেয়ে ধনী। আইপিএল ও ডব্লিউপিএলে তাঁর মুম্বই ইন্ডিয়ান্স খেলে। সংযুক্ত আরব আমিরশাহীতে আইএল টি২০-তে রয়েছে এমআই এমিরেটস, এসএ২০-তে রয়েছে এমআই কেপ টাউন ও মেজর লিগ ক্রিকেটে রয়েছে এমআই নিউ ইয়র্ক।

দ্য হান্ড্রেড ১০০ বলের টুর্নামেন্ট। ওভাল ইনভিন্সিবলসের নামের সঙ্গে এবার যুক্ত হতে চলেছে এমআই। জানা গিয়েছিল, আম্বানিদের সংস্থা লন্ডন স্পিরিট বা ওভাল ইনভিন্সিবলসের মধ্যে কোনও একটি দল কিনতে আগ্রহ দেখিয়েছিল। কারণ, এই দলগুলির বেস লন্ডনে।

জানা গিয়েছে, এই মালিকানা সংক্রান্ত ই-অকশনে প্রথমে নাম উঠেছিল ওভালেরই। তার মালিকানা নিল রিলায়েন্স। গুজরাত টাইটান্সে মালিকানা থাকা সিভিসি ক্যাপিটালসও দল কিনতে আগ্রহী। সম্প্রতি হ্যাম্পশায়ার কাউন্টি কিনেছে দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার জিএমআর গ্রুপ। তারাও দ্য হান্ড্রেডে দল কেনার দৌড়ে আছে বলে খবর।

দ্য হান্ড্রেড খেতাব দু-বার জিতেছে ওভাল ইনভিন্সিবলস। মুম্বই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা কয়েকজন ক্রিকেটার এই দলে রয়েছেন। সিভিসি বার্মিংহ্য়াম ফিনিক্স কেনার জন্য ঝাঁপাতে পারে। লন্ডন স্পিরিটের মালিকানা কেনার দৌড়ে থাকার কথা সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম কর্ণধার আব্রাম গ্লেজার, কেন ইন্টারন্যাশনাল ও সিভিসির।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের আশা, এই মালিকানা বিক্রি থেকে সংগৃহীত অর্থে কাউন্টি ক্রিকেট আগামী ২০-২৫ বছরের জন্য অক্সিজেন পাবে। এই রাজস্বের ভাগ পাবে ১৮টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলা কাউন্টি, এমসিসি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+