বিরাটদের শিবিরে কীভাবে সশরীরে না থেকেও আছেন ধোনি?
বিরাটদের শিবিরে কীভাবে সশরীরে না থেকেও আছেন ধোনি?
আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন। প্রথমে টেস্ট থেকে, তারপর সীমিত ওভারের ক্রিকেট থেকে। তবুও ভারতীয় দলের (Indian Cricket Team) শিবিরে আছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)! ভাবছেন কীভাবে? সশরীরে নয়। ভার্চুয়ালিও নয়। তবু আছেন। চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়ক মাহি। সে কারণেই এই কয়েক বছরে চেন্নাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিবিড় হয়েছে।

আইপিএল (IPL) হোক বা ভারতীয় দলের হয়ে এই মাঠেই অনেক স্মরণীয় পারফরম্যান্স রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের। জাতীয় দলের সতীর্থদের মধ্যেও তিনি আছেন। অন্তত চিপক টেস্টের আগে বিসিসিআই (BCCI) তাদের টুইটার হ্যান্ডলে যে টিম বন্ডিংয়ের ভিডিও পোস্ট করেছে তাতেই এই বিষয়টি স্পষ্ট। দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়া থেকে সিরিজ জয়ের পর কোয়ারান্টিন পর্ব কাটিয়ে গোটা শিবির চনমনে ও ফুরফুরে মেজাজে রয়েছে।
ভারতীয় দলের ক্রিকেটাররা ফুটভলি খেলছেন। ধোনি অধিনায়ক থাকার সময় থেকেই এটি চেনা দৃশ্য ছিল। তবে সকলের নজর থমকে গিয়েছে বিরাট কোহলির একটি শট প্র্যাকটিস দেখে। ভিডিওটির ২৭ সেকেন্ডের মাথায় দেখা যাচ্ছে ভারত অধিনায়ক একটি শটের শ্যাডো প্র্যাকটিস করছেন। যে শট মাহি স্পেশ্যাল। ঠিকই ধরেছেন, হেলিকপ্টার শটের (Helicopter Shot) শ্যাডো প্র্যাকটিস দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। কেউ কেউ তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, যে যা-ই বলুক ভারতীয় দলের অধিনায়ক ধোনির বড় ভক্ত।












Click it and Unblock the Notifications