MS Dhoni-Amitabh Bachchan: কীভাবে আলাপ হয়েছিল অমিতাভ-ধোনির? নেপথ্যে রয়েছে রাজনীতির যোগসূত্র!
বরাবরই খেলাধুলার ভক্ত বলা বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। ভারতীয় ক্রিকেটের প্রতিটি খবর নিয়মিত রাখেন বিগ বি। অমিতাভ কিন্তু গুণমুগ্ধ মহেন্দ্র সিং ধোনিরও। কিন্তু এই দুই মেগাস্টারের কীভাবে আলাপ হয়েছিল জানেন? সেই অজানা কাহিনি তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
অমিতাভ এবং ধোনির মধ্যে যোগসূত্র তৈরির কাজটা করেন অভিনেতা তথা বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের শো-য়ে এসে অজানা তথ্য ফাঁস করেছেন মনোজ তিওয়ারি। পাশাপাশি ধোনির সঙ্গে বিগ বি-র আলাপ করিয়ে দেওয়ার কৃতিত্ব নিজেই নিয়েছেন এই বিজেপি সাংসদ।

একটি জনপ্রিয় শো-তে এসে মনোজ তিওয়ারি জানিয়েছেন, আমার মাধ্যমে ধোনি এবং অমিতাভের মধ্যে আলাপ হয়েছিল। তাই সেই কৃতিত্ব আমি নিতেই পারি। এরপরই ভোজপুরি অভিনেতা নিজের বক্তব্যে বলেছেন, 'ধোনিকে আমি অনেক ছোট থেকেই চিনি। ও যখন বিহারের হয়ে রঞ্জি ম্যাচ খেলত তখন থেকেই আমাদের পরিচয় ছিল। এমনকি দিল্লিতে আমরা একটি ঘরেই থাকতাম। মাঝেমধ্যে ও মেঝেতেই শুয়ে থাকতো।'
কিন্তু কীভাবে মুখোমুখি আলাপ হয়েছিল ধোনি এবং অমিতাভের মধ্যে? সেই প্রসঙ্গে মনোজ তিওয়ারি জানিয়েছেন, 'একদিন শুটিং চলাকালীন অমিতাভজি খবরের কাগজে দেখেন ধোনির ক্রম তালিকায় এক নম্বর হওয়ার সংবাদটি। এরপরই আমাকে বলেন, দেখ ধোনি ১ নম্বর হয়ে গেছে। আমি ধোনির সঙ্গে আলাপ করতে চাই।'

একইসঙ্গে মনোজ তিওয়ারি বলেন, 'সৌভাগ্যবশত তার কিছুটা দূরেই অন্য একটি জায়গায় বিজ্ঞাপনের শুটিং করছিলেন মহেন্দ্র সিং ধোনিও। আমি তখন ধোনির সঙ্গে যোগাযোগ করি। ধোনিও তাঁর মহানুভবতা দেখায় এবং বলে আমিও ওনার মত ব্যক্তিত্বের সঙ্গে আলাপ করতে অত্যন্ত উৎসুক। এইভাবে দুই জনের মধ্যে আলাপ পরিচয় হয়েছিল।'
এর পাশাপাশি ধোনির সম্পর্কে আরও অনেক অজানা তথ্য প্রকাশ্যে এনেছেন মনোজ তিওয়ারি। বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর একটি ঘটনার কথা তুলে ধরেছেন বিজেপি সাংসদ।

এই শো-য়ে তিনি বলেছেন, '২০০৭ সালে দক্ষিণ আফ্রিকা থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আসার পরে হুড খোলা বাসে করে মুম্বইতে ভারতীয় দলকে প্রদক্ষিণ করানো হয়। আমি তখন নিজের বাড়ির বারান্দা থেকে সেই দৃশ্য দেখি। তখন ভাবতে থাকি ধোনি কত বিখ্যাত হয়ে গেছে। কিন্তু সেদিনই রাত্রে ১১:৪৫ মিনিটে ধোনি আমার বাড়িতে আসে এবং সারারাত আমার সঙ্গেই থাকে। এর থেকে বোঝা যায় ও কতটা মাটির সঙ্গে থাকতে পছন্দ করে।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications