মুম্বই পৌঁছলেন আইপিএলের সর্বকালের মূল্যবান ক্রিকেটার, রয়্যালসের পোস্ট ভাইরাল
মুম্বই পৌঁছলেন আইপিএলের সর্বকালের মূল্যবান ক্রিকেটার, রয়্যালসের পোস্ট ভাইরাল
আইপিএল ২০২১-এর প্রস্তুতি উপলক্ষ্যে রাজস্থান রয়্যালসের অংশ হতে মুম্বই পৌঁছলেন ক্রিস মরিস। দক্ষিণ আফ্রিকার অল রাউন্ডারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি। তা ঝড়ের গতিতে ভাইরালও হয়েছে। আগামী আইপিএলের প্রস্তুতি উপলক্ষ্যে মুম্বই পৌঁছে গিয়েছেন কমবেশি রাজস্থান রয়্যালসের সব ক্রিকেটার।
|
মুম্বই পৌঁছে গেলেন মরিস
আইপিএল ২০২১-এর প্রস্তুতি হিসেবে রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত হতে শনিবার দুপুরে মুম্বই পৌঁছন ক্রিস মরিস। করোনা ভাইরাসের জেরে লাগু থাকা বিধি মেনে প্রোটিয়া অল রাউন্ডারকে অন্তত সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার আগে মরিসকে নিজের কোভিড ১৯ টেস্টের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে মুম্বই পৌঁছনো প্রোটিয়া ক্রিকেটারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে রাজস্থান রয়্যালস। তাতে ক্রিকেট প্রেমীদের নানা প্রতিক্রিয়া চোখে পড়েছে।

রেকর্ড দামে রাজস্থানে মরিস
২০২০ সালের আইপিএলে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সদস্য ছিলেন ক্রিস মরিস। এবারের নিলামে ১৬.২৫ কোটি টাকা খরচ করে তাঁকে কিনে নেয় রাজস্থান রয়্যালস। আইপিএলে এর আগে এত দামে কোনও ক্রিকেটারকে কোনও দল ক্রয় করেনি।

গত আইপিএলে মরিসের পারফরম্যান্স
অল রাউন্ডার হিসেবে বিশ্বে সাড়া জাগানো ক্রিস মরিস গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ৯টি ম্যাচ খেলেছিলেন। ১১টি উইকেট নিয়েছিলেন আইপিএলের সর্বকালের মূল্যবান ক্রিকেটার। ২০২০ সালের আইপিএলে ব্যাট হাতে ৩৪ রানের বেশি করতে পারেননি মরিস।

এর আগেও রাজস্থানে খেলেছেন মরিস
এবারই প্রথম নয়, এর আগেও রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অংশ নিয়েছিলেন ক্রিস মরিস। ৩৩ বছরের অল রাউন্ডার ২০১৫ সালের আইপিএলে জয়পুর ফ্র্যাঞ্চাইজির সদস্য ছিলেন। যিনি চলতি বছর হওয়া দক্ষিণ আফ্রিকার টি২০ চ্যালেঞ্জে ব্যাট ও বল হাতে কামাল করেছেন। পাঁচ ম্যাচ খেলে ৩৭ রান করার পাশাপাশি ৫টি উইকেটও নিয়েছেন আইপিএলের সর্বাধিক মূল্যবান ক্রিকেটার।












Click it and Unblock the Notifications