'টি-২০ ক্রিকেটে তরুণদের অধিক সুযোগ দেওয়া হচ্ছে মানে এটা নয় যে রোহিত-বিরাটের কথা আর ভাবা হবে না'
'টি-২০ ক্রিকেটে তরুণদের অধিক সুযোগ দেওয়া হচ্ছে মানে এটা নয় যে রোহিত-বিরাটের কথা আর ভাবা হবে না'
গত বছর টি-২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর দলের সিনিয়র খেলোয়াড়দের সে ভাবে এই ফরম্যাটে আর দেখা যায়নি। বিশেষ করে বিরাট কোহলি, রোহিত শর্মাদের আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। গত বছর বিশ্বকাপের পর দুইটি টি ২০ সিরিজ খেলেছে ভারত, একটি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং অপরটি শ্রীলঙ্কার বিপক্ষে। কিন্তু এই দুই সিরিজেই ভারতের স্কোয়াডে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কে এল রাহুলের মতো ক্রিকেটারদের।

ভারত পরবর্তী টি ২০ সিরিজটি খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেদের মাঠে এবং এটা তৃতীয় সিরিজ হতে চলেছে যেখানে সরাসরি দলে রাখা হয়নি রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। বিভিন্ন রিপোর্ট মারফত বারবার দাবি করা হয়েছে ভারতীয় দল সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে এই দুই তারকার থেকে মমুখ ফিরিয়ে নিয়েছে এবং তাঁদরকে টি ২০ ক্রিকেটে কোনও পরিকল্পনার অংশ রাখছে না।
তবে, প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর জানিয়েছে, যদি এই দুই ক্রিকেটারের কেউ বা দু'জনেই পুরো ২০২৩ সালটা ছন্দে থাকে তা হলে তাঁদের দল থেকে বাইরে রাখাটা অত্যন্ত কঠিন হবে। ইন্ডিয়া টুডে'কে গাভাসকর বলেছেন, "পরবর্তী টি ২০ বিশ্বকাপ রয়েছে ২০২৪ সালে, আগামী বছর। নতুন নির্বাচকমণ্ডলী চায় তরুণ ক্রিকেটারদের বেশি করে সুযোগ দিতে। তবে এর মানে এটা নয় যে কোহলি বা রোহিতের কথা আর কখনও ভাবা হবে না। পুরো ২০২৩ সালটায় ওরা যদি ভাল পারফর্ম করতে পারে তা হলে ওদের দলে রাখতেই হবে।"
২০২৩ সালটি মূল ক্রিকেট বিশ্বকাপের বছর। ভারতের মাটিতে আইসিসি বিশ্বকাপ জয়ের ভারতের মাটিতে দ্বৈরথে নামবে দলগুলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের পর ভারতীয় দল আবার টি-২০ সিরিজ খেলবে জুলাই- অগস্টে এবং তার পর নভেম্বর- ডিসেম্বরে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications