এমএস ধোনির সঙ্গে কাটানো কোন সুন্দর মুহূর্তগুলি স্মরণ করলেন মহম্মদ শামি?

এমএস ধোনির সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলি স্মরণ করলেন বাংলার ফাস্ট বোলার

২০১৯ সালের জুলাইয়ের পর আর বাইশ গজে দেখা না যাওয়া মহেন্দ্র সিং ধোনির সঙ্গে জুড়ে থাকা সুন্দর মুহূর্তগুলিকে স্মরণ করলেন বাংলা তথা ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি। অধিনায়ক ধোনি কেন সবার থেকে আলাদা, তাও জানালেন ভারতের রিভার্স সুইং কিং। কয়েকটি ঘটনার কথা উল্লেখ করেছেন শামি।

মহম্মদ শামির অভিষেক

মহম্মদ শামির অভিষেক

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই ২০১৩ সালে প্রথম ভারতীয় দলে ডাক পেয়েছিলেন পেসার মহম্মদ শামি। ঘরের মাঠ কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জীবনের প্রথম আন্তর্জাতিক টেস্ট খেলতে নেমেই ম্যাচে ৯ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন। এরপর জাতীয় দলে তাঁর জায়গাও কার্যত পাকা হয়ে যায়।

শামির কেরিয়ার

শামির কেরিয়ার

ভারতের হয়ে ৪৯টি টেস্ট, ৭৭টি ওয়ান ডে এবং ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা মহম্মদ শামি তিন ফর্ম্যাটে যথাক্রমে ১৮০, ১৪৪ ও ১২টি উইকেট নিয়েছেন। টেস্টের এক ইনিংসে সর্বাধিক ৬ উইকেট তাঁর সেরা।

শামির উত্থানের পিছনে ধোনির অবদান

শামির উত্থানের পিছনে ধোনির অবদান

তাঁর উত্থানের পিছনে মহেন্দ্র সিং ধোনির বিরাট অবদান রয়েছে বলে মনে করেন মহম্মদ শামি। ম্যাচের কোন মুহূর্তে কী ধরনের বল করলে ব্যাটসম্যাসনর বিরুদ্ধে যুদ্ধে জেতা যায়, তা তিনি মাহির কাছ থেকে শিখেছেন বলে জানিয়েছেন শামি। ভুল হলে প্রাক্তন অধিনায়কের কাছে তিনি ধমকও যে খেয়েছেন, তাও জানাতে ভোলেননি বাংলার ফাস্ট বোলার।

সুন্দর মুহূর্ত স্মরণ

সুন্দর মুহূর্ত স্মরণ

মহম্মদ শামির কথায়, ভারতীয় দলের অধিনায়ক হয়ে অতি সাধারণ জীবনযাত্রা ছিল মহেন্দ্র সিং ধোনির। দেশের সর্বকালের সেরা অধিনায়ক সবাইকে নিয়ে চলতে পছন্দ করতেন বলে জানিয়েছেন বাংলার ফাস্ট বোলার। বলেছেন, ধোনি সবার সঙ্গে বসে নৈশ্যভোজ সারতেন। কখনও কখনও সতীর্থদের সঙ্গে এমএস সারারাত ধরে গল্প করতেন বলেও জানিয়েছেন মহম্মদ শামি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+