রাঁচি নিবাসী এমএস ধোনির 'থার্ড হোম' পুনে, পরিকল্পনায় থাকছে অন্য ধারা

রাঁচি নিবাসী এমএস ধোনির 'থার্ড হোম' পুনে, পরিকল্পনায় থাকছে অন্য ধারা

রাঁচি নিবাসী এমএস ধোনি নিজের ঠাঁই বদলের ভাবনা পাকাপাকিভাবে নিয়েই ফেলেছেন। এক সূত্র মারফত জানানো হয়েছে, মুম্বইয়ের সম্পত্তি হাতে রেখে এবার পুনেতেও বিলাসবহুল বাড়ি কিনে ফেলেছেন সিএসকে অধিনায়ক। যা দেশের সর্বকালের সেরা অধিনায়কের ক্রিকেট থেকে অবসরকালীন সময়ের পরিকল্পনা বলে মনে করছেন ধোনি-প্রেমীরা। রয়েছে আরও অন্যান্য পরিকল্পনাও।

পুনেতে বাড়ি কিনেছেন ধোনি

আইপিএলে একদা পুনের দলকে নেতৃত্ব দেওয়া এমএস ধোনি ওই শহরের প্রেমে পড়েছেন বলে জানানো হয়েছে। সেই টানেই তিনি পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকায় এক বিলাসবহুল বাড়ি কিনে ফেলেছেন বলে এক সূত্র মারফত জানানো হয়েছে। এমএসের নতুন বাড়ি রাভেটের এস্তাদো প্রেসিডেন্সিয়াল সোসাইটিতে বলে জানানো হয়েছে।

মুম্বইয়ে নতুন বাড়ি

মুম্বইয়ে নতুন বাড়ি

অন্যদিকে মুম্বইতেও তৈরি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির আরও এক বিলাসবহুল অট্টালিকা। সম্প্রতি ক্রিকেটারের স্ত্রী সাক্ষী ধোনি সোশ্যাল মিডিয়ায় ওই বাড়ির নির্মিয়মান অংশের ছবি পোস্ট করেছিলেন। সম্প্রতি বিনোদন মাধ্যমের সঙ্গে যুক্ত হয়ে রাঁচি থেকে মুম্বইয়ে নিয়মিত যাতায়াতও শুরু করেছেন ধোনি ও সাক্ষী। তাঁদের যৌথ উদ্যোগে তৈরি হওয়া এমএসডি এন্টারটেইনমেন্ট ইতিমধ্যেই একটি তথ্যচিত্র প্রযোজনার কাজ করে ফেলেছে। আরও বেশ কয়েকটি কাজ রয়েছে সংস্থার হাতে। এমএসডি এন্টারটেইনমেন্টের মাথা হওয়ার স্বার্থে গোটা বিষয়টি তদারক করছেন সাক্ষী নিজে।

আইপিএল স্থগিত হতেই রাঁচিতে ধোনি

আইপিএল স্থগিত হতেই রাঁচিতে ধোনি

করোনা ভাইরাসের কারণে স্থগিত করে দেওয়া হয় আইপিএল। ফলে চেন্নাই সুপার কিংসের জৈব সুরক্ষা বলয় ছেড়ে রাঁচিতেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এমএস ধোনি। সে সংক্রান্ত নানা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পরিবারের নতুন সদস্য এক কালো ঘোড়ার সঙ্গে বেশ খানিকটা সময় কাটাচ্ছেন দেশের সর্বকালের সেরা অধিনায়ক। তার ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে।

ফের শুরু হচ্ছে আইপিএল

ফের শুরু হচ্ছে আইপিএল

সব বাধা পেরিয়ে আগামী সেপ্টেম্বরেই ফের শুরু হতে চলেছে থমকে থাকা আইপিএল। সংযুক্ত আরব আমিরশাহীতে হবে ম্যাচগুলি। বাকিদের মতো এমএস ধোনিকেও ফের পরিবার ছেড়ে সিএসকে শিবিরে যোগ দিতে দেখা যাবে। যিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ফলে এই আইপিএলে ধোনির ব্যাটের ক্যারিশমা দেখতে চান ক্রিকেট প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+