মিতালীর মুকুটে নয়া নজির, ওয়ান ডে ফর্ম্যাটে সেরার সেরা কিংবদন্তি

মিতালীর মুকুটে নয়া নজির, ওয়ান ডে ফর্ম্যাটে সেরার সেরা কিংবদন্তি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ছন্দে থাকা মিতালী রাজ সংশ্লিষ্ট ফর্ম্যাটে নতুন নজির গড়ে নিজের মুকুটে নতুন পালক যোগ করলেন। বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এক অনন্য রেকর্ডের মালকিন হয়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। সেই কীর্তি পরিসংখ্য়ানে দেখে নেওয়া যাক।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মিতালী

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মিতালী

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ব্যাট হাতে বেশ ছন্দে রয়েছেন মিতালী রাজ। সিরিজের চতুর্থ ম্যাচে ৭১ বলে ৪৫ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেছেন ভারতের মহিলা ক্রিকেটের আইকন। চারটি বাউন্ডারি এসেছে তাঁর ব্যাট থেকে।

ওয়ান ডে ক্রিকেটে ৭ হাজার

ওয়ান ডে ক্রিকেটে ৭ হাজার

ওয়ান ডে ক্রিকেটে ৭ হাজার রানের মালকিন হয়েছেন মিতালী রাজ। বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছেন ভারত অধিনায়ক। গত ২২ বছরে দেশের হয়ে এখনও পর্যন্ত ২১৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন মিতালী। ৫০.৪৯-এর গড়ে ৭০১৯ রান করেছেন ৩৮ বছরের কিংবদন্তি। তাতে সাতটি শতরান ও ৫৪টি অর্ধশতরান সামিল রয়েছে। ওয়ান ডে ফর্ম্যাটে মিতালীর সর্বোচ্চ স্কোর অপরাজিত ১২৫।

দ্বিতীয় মহিলা ক্রিকেটার

দ্বিতীয় মহিলা ক্রিকেটার

বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ইতিমধ্যেই পূর্ণ করেছেন মিতালী রাজ। তাঁর আগে একই মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়িকা চারলোট এডওয়ার্ড।

ওয়ান ডে রানে মিতালীর পর কে

ওয়ান ডে রানে মিতালীর পর কে

মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালকিন ভারতের মিতালী রাজ। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়িকা চারলোট এডওয়ার্ড। দেশের হয়ে ১৮০টি ওয়ান ডে ইনিংস খেলে ৫৯৯২ রান করেছেন এডওয়ার্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+