কিংবদন্তি শেন ওয়ার্নকে পিছনে ফেলে দিলেন কুলদীপ

স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নকে পিছনে ফেলে দিলেন কুলদীপ যাদব। ভারতীয় স্পিনার শুক্রবার অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারিকে বিরাটের হাতে ক্যাচ করিয়ে ওডিআইয়ের ১০০তম উইকেটটি নিয়েছেন

স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নকে পিছনে ফেলে দিলেন কুলদীপ যাদব। ভারতীয় স্পিনার শুক্রবার অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারিকে বিরাটের হাতে ক্যাচ করিয়ে ওডিআইয়ের ১০০তম উইকেটটি নিয়েছেন। ম্যাচে একই ওভারে ক্যারি ও স্টিভ স্মিথকে আউট করেন কুলদীপ। সব মিলিয়ে তাঁর উইকেট সংখ্যা এখন ১০১টি। ৫৬ ইনিংস খেলে এই কীর্তি গড়েছেন কুলদীপ।

সেক্ষেত্রে স্পিনারদের মধ্যে ওডিআইয়ে দ্রুততম উইকেট শিকারদের ক্ষেত্রে কিংবদন্তি শেন ওয়ার্নকে পিছনে ফেললেন কুলদীপ। অস্ট্রেলিয়ার হয়ে শেন ওয়ার্ন ৫৯ ইনিংসে শততম ওডিআই উইকেট নিয়েছিলেন। তিন ইনিংস কম খেলে কুলদীপ ওডিআইয়ে একশো উইকেট নিলেন।

কিংবদন্তি শেন ওয়ার্নকে পিছনে ফেলে দিলেন কুলদীপ

একনজরে দ্রুততম একশো উইকেটশিকারী স্পিনার
১) ৪২ ইনিংসে একশো উইকেট রশিদ খানের
২) ৫২ ইনিংসে একশো উইকেট সাকলাইন মুস্তাকের
৩)৫৬ ইনিংসে একশো উইকেট কুলদীপ যাদবের
৪) ৫৭ ইনিংসে ইমরান তাহিরের সংগ্রহ ১০০ উইকেট
৫) ৫৯ ইনিংসে শেন ওয়ার্নের সংগ্রহ ১০০ উইকেট।

ভারতীয়দের মধ্যে এই তালিকায় শীর্ষে মহম্মদ শামি। ৫৬টি ওডিআই খেলে শামি ১০০ উইকেট পান। জসপ্রীত বুমরাহ ৫৭ ম্যাচে এই কীর্তি করেছিলেন। ৫৮ ম্যাচ খেলে একশো উইকেটের গণ্ডিতে পৌঁছলেন কুলদীপ। ৩৯ ম্যাচ খেলে এই তালিকায় চারে প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+