বিয়ে সেরেই স্ত্রীয়ের সঙ্গে ক্রিকেট খেলতে নেমে পড়লেন কেকেআরের ক্রিকেটার, ভাইরাল মুহূর্ত

বিয়ে সেরেই স্ত্রীয়ের সঙ্গে ক্রিকেট খেলতে নেমে পড়লেন কেকেআরের ক্রিকেটার, ভাইরাল মুহূর্ত

সাত পাকে বাঁধা পড়লেন কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। আইপিএল ২০২০তে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম্যান্স করতে দেখা গিয়েছিল বরুণকে। যার সুবাদে অস্ট্রেলিয়া সফরের টি-২০ দলে জায়গা করে নিয়েছিলেন এই স্পিনার। তবে কাঁধের চোটের কারণে পরে বাদ পড়ায় ডনের দেশের বিমান মিস করেন। তাঁর পরিবর্তে টি নটরাজন সুযোগ পেয়ে ভারতীয় দলে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। অন্যদিকে আইপিএলের পর এই মুহূর্তে ক্রিকেট নেই, তাই ছুটির ফাঁকে বিয়ে সেরে ফেরলেন বরুণ।

দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে সাত পাকে বাঁধা বরুণের

দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে সাত পাকে বাঁধা বরুণের

করোনা অতিমারির এই কঠিন সময়ে বড় কোনও অনুষ্ঠান নয়, একেবারে ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানে বন্ধু ও পরিবারের সদস্যদের সাক্ষী রেখে বিবাহবন্ধনে বাঁধা পড়লেন। দীর্ঘ দিনের প্রেমিকা নেহা খেড়েকরের সঙ্গে চারহাত এক হয়েছে বরুণের।

বছরের শুরুতেই বিয়ের অনুষ্ঠান ছিল

বছরের শুরুতেই বিয়ের অনুষ্ঠান ছিল

এবছরের শুরুতেই তাঁদের বিয়ে করার কথা ছিল। কিন্তু কোভিডের সংক্রমণে বিয়ে পিছিয়ে যায়। পরে আইপিএলের পর এখন বছর শেষে বিয়ের পিঁড়িতে বসে পড়লেন বরুণ। করোনার কারণে দীর্ঘ লকডাউনে বরুণের বান্ধবী নেহা মুম্বইয়ে ছিলেন। অন্যদিকে চেন্নাইয়ের এক কনটেনমেন্ট জোনে বরুণ আটকে পরেন। সেই কারণেই তাঁদের বিয়ের দিনক্ষণ পরিবর্তন করতে হয়েছিল।

বরুণ চক্রবর্তীর আইপিএল পারফর্ম্যান্স

বরুণ চক্রবর্তীর আইপিএল পারফর্ম্যান্স

অবশেষে সব বাধা কাটিয়ে বিয়ে সেরে ফেললেন কেকেআরের ক্রিকেটার। স্ত্রী ভাগ্যে আগামী দিনে বরুণ ক্রিকেট মাঠে আরও উন্নতি করুক, সোশ্যাল মিডিয়ায় ফ্যানেরা এই শুভেচ্ছাই জানিয়েছেন। প্রসঙ্গত আইপিএল ২০২০তে এবছর কেকেআর জার্সিতে ১৩ ম্যাচ খেলে বরুণ চক্রবর্তী ১৭টি উইকেট পেয়েছেন। মরু শহরের আইপিএলে বরুণ টুর্নামেন্টে ভারতীয় উঠতি প্রতিভা হিসেবে অন্যতম সেরা প্রাপ্তি।

 বিয়ে সেরে স্ত্রীয়ের সঙ্গে ক্রিকেটে মজলেন

বিয়ে সেরে স্ত্রীয়ের সঙ্গে ক্রিকেটে মজলেন

প্রসঙ্গত বিয়ের অনুষ্ঠানে স্ত্রীয়ের সঙ্গে বরুণকে ক্রিকেট খেলতে দেখা যায়। ইনস্টাগ্রামে বরুণ সেই ভিডিও পোস্ট করেছেন। যেখানে বন্ধুদের আবদারে স্ত্রীয়ের হাতে ব্যাট ধরিয়ে বল করছেন কেকেআর স্পিনার। স্ত্রী ব্যাটে শট চালাতেই ক্যাচ নিয়ে তাঁকে আউট করেন বরুণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+